Saturday, June 27, 2026

ঘূর্ণিঝড় ‘মনদৌস’ কতটা প্রভাব ফেলবে বঙ্গে?

Date:

Share post:

ডিসেম্বরের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে দানা বাঁধছে ‘মনদৌস’। এই নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে ‌মৌসম ভবন। ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূলের দিকে এগিয়ে যাওয়ার জেরে পশ্চিমবঙ্গের একাংশের আকাশ মেঘলা থাকবে। তবে এর জেরে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন:ডিএ মামলায় হাইকোর্টের রায়ে আপাতত সুপ্রিম স্থগিতাদেশ নয়! পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্য দিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। এর ফলে রাজ্যে আসা উত্তুরে হাওয়ার শক্তিও কমতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। যার প্রভাব পড়বে তাপমাত্রাতেও। আগামী কয়েকদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে নিম্নচাপের প্রভাব কেটে গেলে ফের ফিরবে শীতের আমেজ।

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...