Friday, April 3, 2026

বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত জাহাঙ্গির শেখ গ্রেফতার

Date:

Share post:

গ্রেফতার বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত জাহাঙ্গির শেখ। মঙ্গলবার গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার জাহাঙ্গিরকে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে সিবিআই-এর টিম। বুধবারই তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।

আরও পড়ুন:বগটুইকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সিবিআইয়ের, আরও ৮জনের নাম

জানা গেছে, ধৃত জাহাঙ্গির শেখ নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ভাই। গত ২১ মার্চ রাত সাড়ে ৮টা নাগাদ বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমুল উপপ্রধান ভাদুকে। এর পর ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান  ৯ জন। এরপর ঘটনার তদন্তে নেমে সিবিআই বগটুইয়ের গণহত্যা ও একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসাবে জাহাঙ্গির শেখের নাম চিহ্নিত করে। তারপর থেকেই পলাতক ছিলেন জাহাঙ্গির।

দীর্ঘদিন ধরে জাহাঙ্গিরের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সিবিআই। এরপর মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড থেকে জাহাঙ্গিরকে গ্রেফতার করে সিবিআই।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...