Thursday, June 25, 2026

FIFA WC 2022: বিশ্বকাপ শেষেই ভ্যানিশ হতে চলেছে দোহার স্টেডিয়াম ৯৭৪

Date:

Share post:

চলছে বিশ্বকাপের (FIFA World Cup 2022) বিশ্বযুদ্ধ। সোনার কাপ দখলের লড়াইয়ে আজ সাময়িক বিরতি, ৯ তারিখ থেকে ফের কোয়ার্টার ফাইনালের (Quarter Final Match)লড়াই শুরু। এবারের বিশ্বকাপ (FIFA World Cup 2022) ঘিরে আয়োজক দেশ কাতারের (Qatar)উন্মাদনা চোখে পড়ার মতো। সেদেশে ঝাঁ চকচকে সাতটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। বেশ অর্থ ব্যয় করেই স্টেডিয়াম গুলি নির্মাণ করা হয়েছে। কিন্তু এর মধ্যেই একটি স্টেডিয়াম বিশ্বকাপের যুদ্ধ শেষ হতে না হতেই সম্পূর্ণ ভাবে ভ্যানিশ হয়ে যাবে। আর তাতে কিছুটা হলেও মন খারাপ ফুটবলপ্রেমীদের। অদৃশ্য হয়ে যাবে স্টেডিয়াম ৯৭৪ (Stadium 974)।

কাতার বিশ্বকাপের (Qatar World Cup) জন্য স্টেডিয়াম ৯৭৪ অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছে। সামুদ্রিক এলাকার পাশেই অবস্থিত এই স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ৪০ হাজার। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম অস্থায়ী স্টেডিয়াম। মোট ৯৭৪টি শিপিং কন্টেনার দিয়ে তৈরির কারণেই এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে স্টেডিয়াম ৯৭৪। মডিউলার স্টিল ও শিপিং কন্টেনার দিয়ে তৈরি করা হয়েছে এই স্টেডিয়াম যাতে ভাঙার সময় কোনও দূষণ না ছড়ায়। এখানেই শেষ নয় প্রয়োজনে ওই কন্টেনার পুনরায় ব্যবহারও করা যাবে এবং অন্য দেশেও স্থানান্তর করা যাবে বলে কাতার বিশ্বকাপের আয়োজকদের মত।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...