Thursday, April 2, 2026

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় অভিযুক্ত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর (ED) চার্জশিটে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য (Souvik Bhattacharya), তাঁর স্ত্রী এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal)নাম রয়েছে বলে জানা গেছে।

এর আগে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করা হয়েছিল। এটি দ্বিতীয় চার্জশিট। আপাতত জেল হেফাজতেই রয়েছেন মানিক ভট্টাচার্য ।আজ তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ব্যাংকশাল কোর্টে পেশ করা হয় তাঁকে। ৫৭ দিনের মাথায় এই চার্জশিট বলে জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের দুই সংস্থার নামও রয়েছে। রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পাশাপাশি টাকা পাচারের মামলা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট – এ (PMLA) মানিকের বিরুদ্ধে চার্জশিট। মানিক এবং তাঁর ঘনিষ্ঠদের প্রায় ৩০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলেছে । সেই তথ্য চার্জশিটে রয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...

রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরাল AAP

দলের সঙ্গে দূরত্ব বাড়ছিলই। রাজ্যসভায় সাধারণ মানুষের হয়ে সওয়াল করেও পদ হারালেন আম আদমি পার্টির (AAP) সাংসদ রাঘব...