Monday, April 6, 2026

আপ না বিজেপি? দিল্লি পুরনিগমের নির্বাচনে জয়ী কোন দল? শুরু ভোটগণনা

Date:

Share post:

শুরু হল দিল্লি পুরনিগমের ভোটগণনা। সকাল ৮ টা থেকে গণনা শুরু হয়েছে। ঘণ্টাদুয়েকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে দিল্লি পুরনিগমের মসনদে কে বসবে। রাজধানীর পুরনিগমের কি এবারও বিজেপি ধরে রাখতে পারবে নাকি দিল্লি বিধানসভার মতো পুরনিগমও দখল করবে আম আদমি পার্টি সেটাই এখন দেখার।

আরও পড়ুন:দিল্লির পুরভোটেও বাঙালিদের বঞ্চনা, কেমন হল নির্বাচন

২০১৭-য় দিল্লি পুরনিগমের শেষ নির্বাচন হয়েছিল। তাতে বিজেপির জয়জয়কার ছিল। তৎকালীন দিল্লির তিনটি পুরনিগমের ২৭২টি ওয়ার্ডের মধ্যে ২০১৭ সালে ভোট হয় ২৭০টিতে। বিজেপি একাই জিতেছিল ১৮১টি আসন। আপ পেয়েছিল ৪৮টি আসন এবং কংগ্রেসের হাতে গিয়েছিল ৩০টি ওয়ার্ড।তারপর কেটে গিয়েছে বহু বছর। গত মার্চেই রাজধানীর তিনটি পুরসভাকে এক ছাতার তলায় নিয়ে আসে কেন্দ্রীয় সরকার। এর ফলে আসন সংখ্যা কমে হয় ২৫০।

২৫০টি আসনের মধ্যে গরিষ্ঠতা পেতে গেলে প্রয়োজন ১২৬টি আসনের। প্রায় প্রতিটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখা যাচ্ছে, বিজেপিকে বহু পিছনে ফেলে এগিয়ে গিয়েছে আপ।

দিল্লির পুরসভা দখলের লড়াইয়ের উত্তাপ বাড়িয়েছে যুযুধান বিজেপি ও আপ।বিধানসভার পাশাপাশি দিল্লি পুরনিগমের ভারও যদি আম আদমির হাতেই থাকে তাহলেই দিল্লির সামগ্রিক উন্নয়ন হতে পারে, এই ছিল আপের প্রচার কৌশল। রাজধানীর জঞ্জাল নিষ্কাষণ ব্যবস্থা নিয়ে সরব হয়েছিল তারা।অন্য দিকে, দিল্লি বিধানসভা দখলে রাখতে গিয়ে আপ লাগামছাড়া দুর্নীতি করেছে, এই অভিযোগ তুলে আসর মাত করতে চেয়েছে বিজেপি। এমতাবস্থায় মানুষের উপলব্ধি কি দা বলে দেবে ভোটবাক্সই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...