Saturday, April 4, 2026

বিশ্বকে পথ দেখাবে ভারত: সংসদে শীতকালীন অধিবেশনের শুরুতে বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে বুধবার থেকে। অধিবেশনের প্রথম দিনে উদ্বোধনী ভাষণে নতুন উপরাষ্ট্রপতি(vice president) জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি তিনি বার্তা দিলেন, “বিশ্বকে পথ দেখাবে ভারত।”

শীতকালীন অধিবেশন সচল রাখার বিষয় সকল সাংসদকে বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বলেন, “আমরা আজাদি কা মহোৎসব পালন করছি’ এবং যখন ভারত জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে।” এছাড়াও রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আদিবাসী সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করছেন। তাঁর আগে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সমাজের অনগ্রসর শ্রেণি থেকে উঠে এসেছেন এবং বর্তমানে আমাদের উপ-রাষ্ট্রপতি একজন কিষাণ-পুত্র। আমাদের উপ-রাষ্ট্রপতির আইনি বিষয়ে অনেক জ্ঞান রয়েছে।”

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, “সংসদ বিশৃঙ্খল হতে দেখলে নতুন সাংসদরা ব্যথিত হন। সমস্ত দলের নেতা ও সংসদের সকল সদস্যের কাছে আবেদন, যাঁরা প্রথমবার সংসদে এসেছেন, যাঁরা নতুন সাংসদ, তাঁদের বিতর্কে যোগ দেওয়ার সুযোগ দিন। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও গণতন্ত্রের জন্য আমরা সকলে মিলে আলোচনা করব। অধিবেশন স্থগিত হলে সংসদের ক্ষতি হয়। সংসদ চলা খুবই জরুরি।” জি-২০ সম্মেলন সফল করারও বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “জি-২০ সম্মেলনে সভাপতিত্ব ভারতের কাছে একটা বড় সুযোগ। জি-২০ সম্মেলন শুধু কূটনৈতিক সম্মলন নয়, ভারতকে বিশ্বের কাছে তুলে ধরার মঞ্চ হল জি-২০।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...