Wednesday, June 24, 2026

“শুধু সংলাপ দিয়ে মেগা সিরিয়াল! তদন্তে আসুন”, নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তোপ কুণালের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে একাধিকবার রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এর জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়কে একাধিকবার কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর এবার নাম না করে বিচারপতিকে বিঁধলেন তিনি।

আরও পড়ুন:“অরণ্যদেব ভেবে দল তুলে দেওয়ার হুমকি দিলে রসগোল্লা খাওয়াব না!” কুণালের নিশনায় কে?

কলকাতা হাই কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির পর্যবেক্ষণে বিচারপতি গঙ্গোপাধ্যায় একাধিকবার শাসকদলকে নিশানা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনও বলেছেন ধেঁড়ে ইঁদুররা সামনে আসবে।  কখনও তিনি বলেছেন, দালাল মুখপাত্র গোছের শব্দ, কখনও বলেছেন, ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব।এসবের মাঝে বুধবার সকালে একটি টুইট করেন কুণাল ঘোষ। লেখেন, “দুর্নীতির যদি কেউ সব জানেন, ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাঁকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক। যিনি সব জানেন, তিনি শুধু সংলাপ দিয়ে মেগাসিরিয়াল চালাবেন কেন? আসুন তদন্তে।”

যদিও টুইটে তিনি কারোর নাম করেননি। তবে মনে করা হচ্ছে তাঁর এই কড়া টুইট বিচারপতি গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ করেই। বিচারপতির চেয়ার ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাক্ষী হিসেবে আদালতে হাজিরার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

এর আগেও দলীয় তরফে সাংবাদিক বৈঠক করে বিচারব্যবস্থার উদ্দেশে বার্তা দিতে চেয়েছিলেন কুণাল। তৃণমূল মুখপাত্র বলেছিলেন, নিজেকে অরণ্যদেব ভাবলে দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি তাঁর ব্যক্তিগত ইচ্ছা তথা উইশ লিস্ট পর্যবেক্ষণের মাধ্যমে সংবাদমাধ্যমকে জানিয়ে প্রচার পেতে চান, তা হলে তা দুর্ভাগ্যের বৈকি।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...