Saturday, April 4, 2026

জয়ের হ‍্যাটট্রিক বাগানের, জামশেদপুরকে ১-০ গোলে হারাল ফেরান্দোর দল

Date:

Share post:

জয়ের হ‍্যাটট্রিক এটিকে মোহনবাগানের। বৃহস্পতিবার লিগের নিচের দিকে থাকা জামশেদপুর এফসি-কে হারাল জুয়ান ফেরান্দোর দল। যদিও জামশেদপুরকে হারাতে কালঘাম ছুটল মোহনবাগানের। বৃহস্পতিবার যুবভারতীতে ১-০ গোলে জিতল সবুজ-মেরুন। খেলার ৮৯ মিনিটে হুগো বৌমোস পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন। বক্সে কিয়ান নাসিরিকে মেরে লাল কার্ড দেখেন জামশেদপুরের ব্রিটিশ স্টপার পিটার হার্টলে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি বৌমোস। কিন্তু অজস্র গোলের সুযোগ নষ্ট করায় বড় জয় পায়নি জুয়ান ফেরান্দোর দল। লিগে ষষ্ঠ জয়ের ফলে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল মোহনবাগান।

জামশেদপুর ম্যাচের আগে রক্ষণ নিয়ে চিন্তায় ছিলেন সবুজ-মেরুন কোচ। কারণ, অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল কার্ড সমস্যার জন্য এদিন খেলতে পারেননি। কিন্তু হ্যামিলের জায়গায় কার্ল ম্যাকহিউ এদিন ভাল খেলেন। প্রীতম কোটালের সঙ্গে তাঁর জুটি এদিন ভরসা দেয় দলকে। খেলার পাঁচ মিনিটের মধ্যে গোলের সুযোগ চলে এসেছিল সবুজ-মেরুনের সামনে। লিস্টন কোলাসো এদিনও সহজ সুযোগ নষ্ট করেন। ঘর বাঁচিয়ে প্রতিআক্রমণ-নির্ভর ফুটবল খেললেও জামশেদপুরও কিছু গোলের সুযোগ নষ্ট করে। মোহনবাগান অবশ্য ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেও একাধিক সুযোগ নষ্ট করে।

দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করে ফেরান্দোর দল। বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বৌমোস। পরিবর্ত হিসেবে নেমে হামতেও সুযোগ নষ্ট করেন। তবে খেলার শেষ লগ্নে ৮৯ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন বুৌমোস। জামশেদপুরের বিদেশি ডিফেন্ডার পিটার হার্টলেকে লাল কার্ড দেখান রেফারি। কিয়ান নাসিরিকে মেরে বক্সে ফেলে দেন হার্টলে। সংযুক্ত সময়ের বাকি সাত মিনিটে গোল ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফেরান্দোর দল।


 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...