Saturday, April 4, 2026

কনের সাজ মনোমত হয়নি! মেক আপ আর্টিস্টের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের

Date:

Share post:

নিজের বিয়ে নিয়ে যেকোনও মেয়ের কাছেই স্পেশাল। বিশেষ দিনটিকে স্মরণীয় করতে সুন্দর করে কম বেশি সেজে থাকেন সব মেয়েরাই। আর সেই সাজ নিয়ে মাসের পর মাস বিভিন্ন ভাবনাচন্তা করে তারা। কিন্তু যদি সাজই মাটি হয়ে যায়, তাহলে?বিয়ের দিন সাজগোজ ঠিকমতো না করানোর অভিযোগে সটান থানায় অভিযোগ করে বসলো কনের পরিবার। অভিযোগ শুনে হকচকিয়ে গেল পুলিশও।

আরও পড়ুন:খেলতে গিয়ে ৪০০ ফুট গভীর কুয়ো পড়ল শিশু! মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের ঘামাপুরে। এলাকার এক তরুণির বিয়ে ছিল গত ৩ ডিসেম্বর। কনের সাজগোজের জন্য কোতয়ালি বাজারের একজন মেক আপ আর্টিস্টের সঙ্গে কথা হয় হবু কনের পরিবারের।  তাদের অভিযোগ আগাম টাকাও মেক আপ আর্টিস্টকে দেন তাঁরা। মেক আপ আর্টিস্ট সময়মতো কনের বাড়িতে পৌঁছনোর আশ্বাস দেন।

কিন্তু পরিবারের দাবি, বিয়ের দিন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সাজাতে আসেননি মেক আপ আর্টিস্ট।ফলে দুশ্চিন্তায় পড়েন পরিবারের লোকেরা। ফোন করেন মেক আপ আর্টিস্টকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন এই মুহূর্তে কনের বাড়িতে গিয়ে আর সাজিয়ে দেওয়া সম্ভব নয়। পার্লারে এসে সাজতে হবে বলেই জানান মেক আপ আর্টিস্ট। সেই মতো তড়িঘড়ি হবু কনে পার্লারে যান। সঙ্গে ছিলেন তাঁর মা। অভিযোগ, পার্লারে ঢোকার পর মেক আপ আর্টিস্ট কনে ও তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। কথা দিলেও নিজে না সাজিয়ে একজন সহযোগীকে মেক আপ আর্টিস্ট সে দায়িত্ব দিয়ে দেন বলেও অভিযোগ। কনের পরিবারের দাবি, মনের মতো সাজাতে পারেননি মেক আপ আর্টিস্টের সহযোগী।

বিয়ের সাজ খারাপ হয়ে যাওয়ায় মাথার ঠিক রাখতে পারেননি হবু বধূর পরিবারের লোকজন। সোজা থানায় যান কনের মা। মেক আপ আর্টিস্টের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫০৬ ধারায় মেক আপ আর্টিস্টের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মেক আপ আর্টিস্টকে পাকড়াও করেছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...