Friday, March 20, 2026

চিংড়িঘাটার দুর্ঘটনায় আহতদের আর্থিক সাহায‍্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস

Date:

Share post:

চিংড়িঘাটায় ভয়াবহ দুর্ঘটনা। আহত ৭জন। তাঁর মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার, প্রকল্পের উদ্বোধন-শিলান্যাসে SSKM হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরেই টুইটে (Tweet) এই দুর্ঘটনায় তিনি মর্মাহত বলে জানান মুখ্যমন্ত্রী। গুরুতর আহত ২জনকে ১ লক্ষ টাকা ও বাকি ৫ আহতকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মমতা জানান, আহতদের বিনামূল্য চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।

টুইটে মুখ্যমন্ত্রী জানান, অভিযুক্ত গাড়ির চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। সবাইকে সেফ ড্রাইভ সেভ লাইভ মেনে চলার পরামর্শও দেন মমতা।

এদিন চিংড়িঘাটায় (Chingrighata) একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। ধাক্কা মারে কয়েকজন পথচারীকেও। শেষমেশ ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো যায় গাড়িটি। ঘটনায় ৭ জন জখম হন। তাঁদের মধ্যে পুলিশকর্মীও রয়েছেন। দিল্লি থেকে ফিরে সরাসরি এসএসকেএম গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, “আজ একটি দুর্ঘটনায় এক ড্রাগ নিয়ে এক যুবক গাড়ি চালানোর সময় সাত-আটজনকে ধাক্কা। আমি দেখতে গিয়েছিলাম।”

 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...