Tuesday, May 19, 2026

গুজরাত ভোটের ফলাফলে ফের চর্চায় হার্দিক-অল্পেশ-জিগনেশ, জাদেজার স্ত্রী রিভাবা

Date:

Share post:

গুজরাতে যে সপ্তমবারের জন্য বিজেপি সরকার গঠিত হবে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। বৃহস্পতিবার গণনার দিন বেলা যত গড়িয়েছে ততই ছবিটা স্পষ্ট হয়েছে। তবে গুজরাতের বুকে সর্বকালীন রেকর্ড গড়ে বিজেপি ফের ক্ষমতায় এলেও রাজনৈতিক মহলের নজর ছিল বেশ কয়েকটি বহু চর্চিত ও হেভিওয়েট প্রার্থীর দিকে। বিশেষ করে তিনজন প্রার্থী সকলের নজরে ছিলেন।তাঁরা হলেন হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুর ও জিগনেশ মেভানি। গতবার গুজরাত বিধানসভা নির্বাচনে এই তিনজন বিজেপি বিরোধী মুখ হয়ে উঠে ছিলেন। ২০১৭ সালের নির্বাচনে গেরুয়া শিবিরের ঘুম ছুটিয়ে ছিলেন। সাড়া ফেলে দিয়েছিলেন গোটা দেশজুড়ে। যাঁদের মধ্যে এবার দু’জন পাল্টি মেরে বিজেপির প্রার্থী। এই তিনজনের সঙ্গে এবার আলোচনায় ছিলেন গেরুয়া শিবিরের চমক দেওয়া সেলিব্রিটি প্রার্থী রিভাবা জাদেজা। যিনি ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী। ঘটনা চক্রে এই চারজন নজরকাড়া প্রার্থী প্রত্যেকেই জয় পেয়েছেন। তিনজন পদ্ম প্রতীকে। একজন কংগ্রেসের হাত ধরে।

প্রথমেই আসা যাক হার্দিক প্যাটেলের আলোচনায়। পাতিদার আন্দোলনের অন্যতম মুখ হার্দিক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন নির্বাচনের মাত্র কয়েক মাস আগে। গতবার ভোটে লড়ার সুযোগ না পেলেও বীরামগাম আসন থেকে এবার পদ্ম শিবিরের প্রার্থী হিসেবে লড়ছেন হার্দিক। প্রথমে পিছিয়েও পড়েছিলেন। কিন্তু বেলা গড়াতেই ছবিটা পাল্টে যায়। শেষ পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বীকে থেকে প্রায় ৩৪ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন হার্দিক প্যাটেল।

হার্দিকের পরেই যাঁর দিকে নজর ছিল তিনি অল্পেশ ঠাকুর। কংগ্রেস প্রার্থী হিসেবেই অল্পেশ গতবার বিধায়ক হয়েছিলেন।কিন্তু এবার দল বদলে দক্ষিণ গান্ধীনগর থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। প্রত্যাশা মতো জয়ও পেয়েছেন। প্রায় ২৬ হাজার ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকেহারিয়েছেন অল্পেশ ঠাকুর।

অল্পেশের পরেই আলোচনায় ছিলেন জিগনেশ মেভানি। এই ত্রয়ীর মধ্যে জিগনেশ একমাত্র প্রার্থী, যাঁকে প্রবল চাপ দিয়েও নিজেদের দিকে টানতে পারেনি গেরুয়া শিবির।গতবার কংগ্রেসের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে লড়লেও এবার তিনি সরাসরি কংগ্রেসের প্রতীকে লড়েছেন ভদগাম কেন্দ্র থেকে। সেই জিগনেশ মেভানি কিন্তু গণনা শুরু হতেই পিছিয়ে যেতে থাকেন। প্রায় হারের দোরগোড়ায় চলে গিয়েও শেষ ল্যাপে বাজিমাত করেন জিগনেশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মণিভাই জেঠাভাই বাঘেলাকে প্রায় ৪ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।

এই তিনজনের পাশাপাশি এবার শুরু থেকে যিনি নজরে ছিলেন, তিনি হলেন রিভাবা জাদেজা। তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। বিজেপি এবার চমক দিয়ে
জামনগর উত্তর কেন্দ্র থেকে রিভাবাকে ভোটে দাঁড় করায়। ৪৬ হাজারের বেশি ব্যবধানে মসৃণ জয় তুলে নেন তিনি।

আরও পড়ুন:SSKM-এ একগুচ্ছ পরিষেবার উদ্বোধন-শিলান্যাস মুখ্যমন্ত্রীর

 

 

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...