Saturday, March 28, 2026

ডাচদের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর আর্জেন্তিনা শিবিরে, চোট সারিয়ে অনুশীলনে ডি’মারিয়া

Date:

Share post:

আগামিকাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামছে আর্জেন্তিনা। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তার আগে স্বস্তির খবর নীল-সাদা ব্রিগেডে। চোট সারিয়ে দলে ফিরছেন অ্যাঞ্জেল ডি’মারিয়া। পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে থাই মাসলে চোট পেয়েছিলেন। অবশেষে চোট সারিয়ে পুরোদমে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি। ডি’মারিয়াকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচ জেতে আর্জেন্তিনা। কিন্তু কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শক্ত ম্যাচ অভিজ্ঞ অ্যাটাকারকে ছাড়া খেলতে চান না আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি। ডাচদের বিরুদ্ধে ডি’মারিয়াকে মাঠে নামাতে মরিয়া নীল-সাদা শিবির।

মঙ্গলবারই দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন ডি’মারিয়া। জানা গিয়েছে, আলাদা করে ফিজিক্যাল ট্রেনিং করার পাশাপাশি বল নিয়েও অনুশীলন সেরেছেন তিনি। আর্জেন্তিনা টিম সূত্রে খবর, নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ডি’মারিয়ার খেলা নিশ্চিত। তবে তিনি প্রথম একাদশে মেসিদের পাশে শুরু করবেন, নাকি পরিবর্ত হিসেবে আসবেন তা কোচ ঠিক করবেন অভিজ্ঞ তারকার চূড়ান্ত ফিটনেস দেখে। কাতারে স্কালোনির দলের খবর, অস্ট্রেলিয়া ম্যাচের দল থেকে কয়েকটি বদল হতে পারে। পাপু গোমেজ, মার্কোস আকুনা, এনজো ফার্নান্ডেজের জায়গায় খেলতে পারেন টাগলিয়াফিকো, পারেদেস এবং অ্যাঞ্জেল কোরেয়া। চোট পুরোপুরি না সারায় অনিশ্চিত লওতারো মার্টিনেজ।

আরও পড়ুন:জয়ের হ‍্যাটট্রিকই লক্ষ‍্য বাগান ব্রিগেডের


 

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...