Saturday, March 28, 2026

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা টিকিট পরীক্ষকের মাথায় আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার!

Date:

Share post:

ভয়ঙ্কর দুর্ঘটনা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক টিকিট পরীক্ষকের মাথায় আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার! তারপরের ঘটনা জানলে আঁতকে উঠতে হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ছিটকে পড়লেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ওই টিকিট পরীক্ষক ভর্তি হাসপাতালে। ঘটনা খড়গপুরে। সিটিটিভি ফুটেজে গোটা ঘটনা প্রকাশ্যে আসলে, তা দেখে অনেকেই চমকে উঠছেন। প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। আতঙ্কিত স্থানীয়রা।

ঠিক কী ঘটেছিল? ঘড়িতে তখন ১টা। শীতের দুপুরের ফাঁকাই ছিল খড়গপুরে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক সহকর্মীর সঙ্গে রেলের টিকিট পরীক্ষক সুজন কুমার সিং সর্দার গল্প করছিলেন। ঠিক তখনই আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাঁর মাথায়! নিষেমের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ছিটকে পড়েন সুজন। যাঁর সঙ্গে কথা বলছিলেন, তিনি কোনওমতে ছুটে পালান। অনেক ছুটে আসেন। কিন্তু প্রথমে কিছুক্ষণ তাঁকে টেনে তুলতে ভয় পাচ্ছিলেন।

দুর্ঘটনা প্রসঙ্গে খড়গপুরের ডিআরএম বলেন, ”ঠিক কী হয়েছে, বলতে পারব না। পাতলা কোনও তার হয়তো উপরে পড়েছিল। সেকারণে সম্ভবত বিদ্যুতের তা ছিঁড়ে পড়ে।”

 

Related articles

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...