Saturday, June 27, 2026

বিজেপিকে বিশ্বাস নেই, হিমাচলে এগিয়ে থাকা কংগ্রেস ব্যস্ত জয়ী বিধায়কদের রিসর্টে সরাতে

Date:

Share post:

নির্বাচনী ফলাফল বলছে হিমাচল প্রদেশে(Himachal Pradesh) পালাবদল হতে চলেছে। বিজেপিকে(BJP) টক্কর দিয়ে এখানে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কংগ্রেস(Congress)। জয়ের সম্ভাবনা নজরে পড়তেই এবার সতর্ক হয়ে উঠলো হাত শিবির‌। ঘোড়া কেনাবেচার কোন সুযোগ বিজেপি যাতে না পায় তার জন্য কংগ্রেস প্রার্থীদের সরিয়ে নিয়ে যেতে কোমর বাঁধলো হিমাচলের কংগ্রেস নেতৃত্ব।

বৃহস্পতিবার সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে গুজরাট ও হিমাচল প্রদেশে। হিমাচলে ক্ষমতাসীন বিজেপিকে টক্কর দিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে কংগ্রেসকে। তবে বিজেপিকে ধরাশায়ী করলেও দুশ্চিন্তা কাটছে না হাত-শিবিরের। কারণ কংগ্রেস জিতলে এমনকি ত্রিশঙ্কু হলেও ঘোড়া কেনাবেচার আশঙ্কা করছেন এ রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতৃত্বরা। এর মধ্যেই আবার ভোটের ফলাফলের গতিপ্রকৃতি দেখে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের দলে ফেরাতে বৃহস্পতির সকালেই বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে হিমাচলের উদ্দেশে রওনা দিয়েছেন। আর তাতে কংগ্রেসের উদ্বেগ আরও বেড়েছে। তড়িঘড়ি কংগ্রেস প্রার্থীদের রাজ্য থেকে দূরে কোথাও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সূত্রে খবর, দলে বিজেপির ‘সিঁদ’ কাটা রুখতে এগিয়ে থাকা প্রার্থীদের রাজস্থানের জয়পুরের একটি বিলাসবহুল রিসর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে।

কংগ্রেস সূত্রের খবর, ইতিমধ্যেই রাজস্থানের বর্ষীয়ান নেতা তথা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। জয়ী প্রার্থীদের ছত্তিশগড়েও নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার রাত ৮টার মধ্যেই এই বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এদিকে শেষ পাওয়া খবরে হিমাচল প্রদেশের নির্বাচনী ফলাফল বলছে ৬৮ আসন বিশিষ্ট হিমাচলে ৪০ টি আসলে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ২৫ টি আসনে। অন্যান্যরা তিনটি আসনে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...