Thursday, June 11, 2026

প্রয়াত হলেন বর্ষীয়ান পরিচালক বিষ্ণু পাল চৌধুরী

Date:

Share post:

প্রয়াত হলেন টলিউডের বর্ষীয়ান পরিচালক বিষ্ণু পাল চৌধুরী।বৃহস্পতিবার সকালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বইও গিয়েছিলেন পরিচালক। ৬ ডিসেম্বর কলকাতায় ফেরার পরেই শারীরিক অবস্থার আরও অবনতি হলে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

প্রসঙ্গত, নয়ের দশকে জনপ্রিয় ধারাবাহিক ‘জননী’র হাত ধরেই ইন্ডাস্ট্রিতে খ্যাতিলাভ করেন পরিচালক বিষ্ণু। ধারাবাহিকটি অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, “খুবই শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। মুম্বই থেকে ফিরে মঙ্গলবার মধ্যরাতেই তাঁকে ভেন্টিলেটরে দিয়ে দেওয়া হয়। তার পর আর জ্ঞান ফেরেনি।” এই মুহূর্তে বোড়ালে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ। সেখানেই হবে শেষকৃত্য।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...