Saturday, April 4, 2026

Arvind Kejriwal : রাষ্ট্রীয় দল হিসেবে আম আদমি পার্টির আত্মপ্রকাশ, টুইট করলেন কেজরিওয়াল

Date:

Share post:

গুজরাট বিধানসভা নির্বাচনকে (Gujrat Assembly election) ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম ছিল রাজধানী দিল্লি (Delhi)। রেকর্ড ভোটে মোদি রাজ্যে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata party)। পুনরায় আসনে বিজেপি সরকার (BJP Government)। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল আম আদমি পার্টির (Aam Aadmi Party) মরিয়া লড়াই। সেই মতো গুজরাটের ভোট গণনার পর দেখা যায় প্রায় ১৩ শতাংশ ভোট পেয়েছে আপ। আর তারপরই ইঙ্গিত পূর্ণ টুইট করেছেন আপ প্রধান।

গুজরাট বিধানসভা নির্বাচনের চারটি আসনে জয়লাভ করেছে আম আদমি পার্টি (AAP)। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগে থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছিল আপ। কিছুটা হলেও ভয় পেয়েছিল বিজেপি সরকার বলেই মত রাজনৈতিক মহলের। তাই কেন্দ্রের একের পর এক নেতারা বারবার গুজরাটে গেছেন দলের হয়ে প্রচার করতে। তাও লড়াই করেছে আপ। ইঙ্গিতপূর্ণ কেজরিওয়াল টুইট করে লিখেছেন, রাষ্ট্রীয় দল হিসেবে আত্মপ্রকাশ করার জন্য আম আদমি পার্টির সকল কার্যকর্তা এবং দেশবাসীকে শুভেচ্ছা। গুজরাট-হিমাচল ভোটের গণনার আগেই প্রকাশিত হয়েছে দিল্লি পুরনিগমের ফল। রাজধানীর বুকে বিজেপি জামানার অবসান ঘটিয়ে পুরনিগম গিয়েছে আপের হাতে।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...