Monday, April 6, 2026

কলকাতায় পালিত হল বেগম রোকেয়া শাখাওয়াতের ১৪২ তম জন্মদিন

Date:

Share post:

বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা নারী শিক্ষা (Women Education) আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের (Begum Rokeya) ১৪২ তম জন্মদিন উপলক্ষে মা ফাউন্ডেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট (Maa Foundation and Welfare Trust) এবং বিশ্বকোষ পরিষদের যৌথ উদ্যোগে কলকাতার এন্টালি বাজারের (Entally Market) পাশে রোকেয়া মিনারে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমেদ হাসান ইমরান, অধ্যাপক আমজাদ হোসেন, অরবিন্দ গোলদার, শ্যামল চৌধুরী ও সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অর্ন্তগত পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া।

বিশিষ্ট প্রাবন্ধিক প্রয়াত পার্থ সেনগুপ্ত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের নাম সারা বাংলা জুড়ে প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আর তাঁর অপূর্ণ কাজ মা ফাউন্ডেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ও বিশ্বকোষ পরিষদ যৌথভাবে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ এমনটাই জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ট্রাস্ট নীলাদ্রি সেনগুপ্ত।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...