Thursday, April 9, 2026

CMC Update: কনকনে শীতেও মেডিক্যাল কলেজে গনগনে অনশনের আঁচ

Date:

Share post:

হাওয়া অফিস বলছে শুক্রবার মরসুমের শীতলতম দিন, কিন্তু বিক্ষোভের আঁচে গনগনে কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College)চত্বর। ছাত্র নির্বাচনের দাবি তুলে এবার আমরণ অনশনে (Hunger Strike) বসেছেন ডাক্তারি পড়ুয়ারা (Medical Student)। আজ দ্বিতীয় দিন। সোমবার থেকে বিক্ষোভ শুরু হয়েছিল। তাঁরা অধ্যক্ষ (Principal) সহ অন্যান্য আধিকারিকদের ঘেরাও করেন। পড়ুয়ারা অধ্যক্ষের অফিসের মেঝেতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। অবশেষে ৩৪ ঘণ্টা পর মঙ্গলবার মধ্যরাতে তাঁরা ঘেরাও তুলে নেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে ছাত্র সংসদ নির্বাচনের (Students Union Election)জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন পড়ুয়ারা (Students)। তাঁদের দাবি ছিল, বুধবার দুটোর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন (Student Union Election)নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। কিন্তু সেইসময় অধ্যক্ষের ঘরে কাউকে দেখতে না পেয়ে নিজেদের অনশনের সিদ্ধান্ত জানান পড়ুয়ারা। সেইমতো বৃহস্পতিবার থেকেই আমরণ অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা (Calcutta Medical College Students)।

বৃহস্পতিবার বেলা সওয়া ১১টা নাগাদ এমবিবিএসের চূড়ান্ত বর্ষের ছাত্র রণবীর সরকারের নেতৃত্বে আরও চার জন প্রিন্সিপালের অফিস লাগোয়া বারান্দায় অনশন শুরু করেন। অনশনকারীদের ব্যানারে লেখা ছিল, তাঁদের স্বাস্থ্যের কোনও ক্ষতি হলে তার দায় কলেজের অধ্যক্ষ ও কর্তৃপক্ষের। অনশন মঞ্চেই বইপত্র নিয়ে পড়াশোনা করতে দেখা গিয়েছে ওই পাঁচ জনকে। অনিকেত-সহ সকলেরই বক্তব্য, রোগী, নার্স, চিকিৎসক— কারও সঙ্গেই তাঁদের কোনও বিবাদ নেই। কিন্তু কলেজ কর্তৃপক্ষ দাবি মানছেন না। বুধবার আলোচনা করতে গেলেও অধ্যক্ষ চলে গিয়েছিলেন বলে অভিযোগ তাঁদের। যদিও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস (Indranil Biswas), সুপার অঞ্জন অধিকারী-সহ শিক্ষক-চিকিৎসকেরা অনশন মঞ্চে গিয়ে কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। কিন্তু তাতে সায় দেননি বিক্ষোভকারীরা বলে জানা যাচ্ছে।

 

Related articles

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...