Wednesday, June 24, 2026

ঘূর্ণিঝড় মান্দাস, সর্তকতা জারি দুই বঙ্গেও

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মান্দাস। যে কারণে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে। এর সরাসরি প্রভাব বাংলায় এসে পড়বে না। তবে শুক্রবারও উত্তর ও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।যার ফলে দুই বঙ্গেই সকালের দিকে ঠান্ডার অনুভূতি থাকবে। তবে রাতের তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে।

আরও পড়ুনঃ Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
এই তিন জেলার উপকূলে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।এর পরোক্ষ প্রভাব আংশিক মেঘলা আকাশ হতে শুরু করবে বাংলায়। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তুরে হাওয়া বা উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব কমতে শুরু করবে। কমবে শীতের আমেজও।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...