Saturday, February 21, 2026

১৫ বছরেও শেষরক্ষা হল না! দীঘা থেকে গ্রেফতার খু*নি

Date:

Share post:

দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পরও লাভের লাভ কিছুই হল না। অবশেষে পুলিশের জালে হত্যাকারী জ্যাকসন ড্যাডেল (Jackson Dadel)। শুক্রবার পূর্ব মেদিনীপুরের দীঘা (Digha) থেকে তাকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ (Goa police)।

 

২০০৫ সালে গডউইন ডি’সিলভা (Godwin D’Silva) হত্যাকাণ্ডের অভিযুক্ত পানাজির (Panaji) বাসিন্দা জ্যাকসন ড্যাডেল। ২০০৭ সালে গোয়া পুলিশ ড্যাডেলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয় মার্গো জুডিশিয়াল জেলে (Margao judicial jail)। তদন্তে জানা যায় রুডলফ গোমস (Rudolph Gomes) নামে এক ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে তিনি গডউইনকে নৃশংসভাবে হ*ত্যা করেন। তবে শাস্তি ঘোষণার আগেই ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর ড্যাডেল, গোমস এবং ১২ জন অভিযুক্ত পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীদের আহত করে পালিয়ে যান।

এদিকে ঘটনার পর অপরাধ দমন শাখার পুলিশ সুপার নিধিন ভালসান (Nidhin Valsan) সংবাদ মাধ্যমকে জানান, অপরাধী জ্যাকসন ড্যাডেলকে পূর্ব মেদনীপুর জেলার দীঘা থেকে গ্রেফতার করেছে অপরাধ দমন শাখা। ১৫ বছর তিনি দীঘার একটি হোটেলে রাজীব কাশ্যপ নাম নিয়ে ম্যানেজারের কাজ করতেন। তবে বর্তমানে তাকে গোয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

 

 

spot_img

Related articles

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাকদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha...