Tuesday, March 31, 2026

২ শিশু কন্যাকে আগুনে ছুঁড়ে দিল মা! চাঞ্চল্যকর ঘটনা কর্নাটকে

Date:

Share post:

মর্মান্তিক ঘটনার সাক্ষী কর্ণাটক (Karnataka)। বুধবার (Wednesday) দুই শিশু কন্যার গায়ে আগুন ধরিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। কিন্তু স্থানীয়দের তাৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি। ঘটনায় মারা গিয়েছে ৬ বছরের এক শিশুকন্যা। অপরজন শিশুটি স্থানীয় হাসপাতালে ভর্তি। তার অবস্থা সংকটজনক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অভিযুক্ত মায়ের নাম জ্যোতি (Jyoti)।

সূত্রের খবর, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করছে কর্ণাটক পুলিশ (Karnataka police)। পুলিশি জেরার মুখে জ্যোতি জানিয়েছেন তাঁরা অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুরুবানাহাল্লির (Kurubanahalli) বাসিন্দা। পারিবারিক অশান্তির জেরেই তিনি তাঁর দুই শিশু কন্যাকে সঙ্গে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তাঁর এই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই টুইট (Tweet) করে জানিয়েছে, বুধবার কর্নাটকের কোলার (Kolar) জেলার মুলাবাগিলুর (Mulabagilu) বাসিন্দা জ্যোতি পারিবারিক অশান্তির জেরে তার দুই শিশু কন্যাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতায় বেঁচে যান তিনি। ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ৬ বছরের শিশু কন্যার। আহত অপর কন্যাকে সংকটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...