Monday, April 6, 2026

দলীয় মঞ্চে উর্দি পরে ডিউটিরত পুলিশ, শোকজ ঘিরে তরজা তুঙ্গে

Date:

Share post:

ডিউটিরত অবস্থায় উর্দি পরে তৃণমূলের এক অনুষ্ঠানে হাজির পুলিশ অফিসার (Police Officer)। আর এই নিয়েই উঠেছে বিতর্কের ঝড়। কেন ওই অফিসার কর্মরত অবস্থায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা নিতে উপস্থিত হলেন তাই নিয়ে শুরু হয়েছে সমালোচনা আর রাজনৈতিক বিতর্ক। এর জেরেই শুক্রবার শোকজ (Show cause) করা হল বর্ধমানের গোলাপবাগ ট্রাফিক পোস্টের (Golapbag Traffic Post)ওসি বিশ্বনাথ পাইনকে (Biswanath Payne) ।

সূত্র মারফত জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের খাগড়াগড় এলাকায় তৃণমূল কংগ্রেস (TMC) ও খাগড়াগড় যুব সংঘ (Khagragarh Yuba Sanghya) যৌথভাবে মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভিযোগ এই অনুষ্ঠানেই ওসি বিশ্বনাথ পাইন ডিউটিরত অবস্থায় উর্দি পরেই সংবর্ধনা নিতে মঞ্চে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। এই প্রসঙ্গে ওসি জানান ওটা একটা ক্লাবের কর্মসূচি বলে তিনি জানতেন। তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য ওখানে ছিলেন। সেইসময় তাঁকে অনুরোধ করায়, অল্প সময়ের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। দলের কর্মসূচি বলে সেখানে যাননি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে ময়দান গরম করার উদ্দেশ্য নিয়ে বিরোধীরা রাজনৈতিক রঙ লাগাবার চেষ্টা করছে। পূর্ব বর্ধমানের সুপার কামিনাশিস সেন (Kaminasish Sen) ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...