Monday, March 16, 2026

রেল বিভ্রাট! বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বর্ধমানে আটকে একাধিক ট্রেন

Date:

Share post:

ফের নিত্যযাত্রীদের হয়রানি, সাত সকালে ট্রেন গন্ডগোলের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা (Rail Service)। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বর্ধমান স্টেশনে (Bardhaman Station)বহু ট্রেন আটকে পড়ে।বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ও লোকাল ট্রেন থেমে যায়। পাশাপশি ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার (Biswabharati Fast Passenger) ,ডাউন বিভূতি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে যায়। ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।

পূর্ব রেলের সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী (Eklabya Chakraborty) বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলের তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক। যদিও ট্রেন যাত্রীরা বলছেন সকলের ঘটনার জের রয়েছে বেলা পর্যন্তও।বর্ধমান হাওড়া কর্ড ও মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। কিছু ট্রেন বাতিল করে দেওয়ায় সমস্যা বেড়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ওভারহেড ইক্যুপমেন্ট নো পাওয়ার’ সংক্রান্ত সমস্যার জেরেই এই ঘটনা। তবে নিত্যদিন রেল দুর্ভোগে বিরক্ত সাধারণ মানুষ।

 

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...