Thursday, April 2, 2026

রাজ্যপালকে আচার্য পদ থেকে সরাতে বিল পেশ কেরল বিধানসভায়

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি রয়েছে বাম শাসিত কেরলে(Kerala)। এহেন পরিস্থিতির মাঝেই কেরলের রাজ্যপাল আরিফ খানকে(Arif Khan) বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে বিধানসভায় বিল পেশ করল পিনারাই বিজয়নের(Pinarai Vijayan) সরকার। আরিফ মহম্মদ খানকে আচার্য পদ থেকে পদত্যাগের বিষয়ে পূর্বেই অর্ডিন্যান্স জারি করেছিল রাজ্য সরকার। তবে সে বিষয়ে রাজ্যপালের তরফে কোনরকম পদক্ষেপ দেখা না যাওয়ায় কেরল সরকারের তরফে ৯ দিনব্যাপী বিশেষ অধিবেশন ডাকা হল বিধানসভায়। সেখানেই পেশ করা হয়েছে এই বিল।

বুধবার কেরল বিধানসভায় এই বিলটি পেশ করেন কেরালার আইনমন্ত্রী পি. রাজীব। বিল উপস্থাপনের সময় বিধানসভার বিরোধী দলনেতা তথা কেরালা কংগ্রেসের নেতা ভি.ডি. সতীসান বলেন, এই বিলে আচার্য পদে বসার জন্য প্রয়োজনীয় যোগ্যতার কথা উল্লেখ নেই। বিলটির তীব্র বিরধিতা করা হয় কংগ্রেসের তরফে। জানা গিয়েছে, এই বিলটি বিবেচনার জন্য সাবজেক্ট কমিটির কাছে পাঠানো হবে। এরপর আগামী ১৩ ডিসেম্বর বিলটি পুনরায় ফিরে আসবে বিধানসভায়। বিরোধী বেঞ্চের ৪১ জন সদস্যের তুলনায় ট্রেজারি বেঞ্চে থাকা (স্পিকার ব্যতীত) ৯৮ জন সদস্যের সম্মতিতে অবিলম্বে বিলটি পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

এরপর সেটি পাঠানো হবে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে। কারণ বিধানসভার নিয়ম অনুসারে, সমস্ত বিল আইনে পরিণত হতে গেলে রাজ্যপালের স্বাক্ষর প্রয়োজন। তবে, ইতিমধ্যেই রাজ্যপাল জানিয়েছেন যে, এমন কোনও সিদ্ধান্ত তিনি নেবেন না যেখানে তিনি নিজেই উদ্বিগ্ন হতে পারেন। তাই তিনি বিলটি পাঠাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...