Monday, April 6, 2026

জয়নগরে সুকান্তকে কালো পতাকা, প্রতিবাদে কলকাতায় পথ অবরোধ বিজেপির

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মইপীঠে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গাড়ি ঘিরে বিক্ষোভ। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। কনভয়ে হামলা চালানোর অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। গাড়িতে বাঁশের বাড়ি মারার অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কলকাতায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়ে দিয়েছে বিজেপি।

সূত্রের খবর, রবিবার মইপীঠে দলীয় সভা করতে যান সুকান্ত। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় শ খানেক লোকজন। জয়নগর ও কুলতুলি এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত। কলকাতায় ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সুকান্তর গাড়ি আটকে দীর্ঘক্ষণ চলে স্লোগান। কালো পতাকা দেখানে হয় সুকান্তকে। বাঁশের লাঠি নিয়ে গাড়ির উপর হামলা করা হয় বলেও অভিযোগ। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, জোর করে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। সেই টাকা ছেড়ে দিতে হবে। এ খবর চাউর হতেই ব্যাপক চাপানউতর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই কলকাতায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়ে দিয়েছে বিজেপি। পাশাপাশি এর ঘটনার প্রতিবাদে বালুরঘাটে পথ অবরোধ করে বিজেপি। বালুরঘাট টাউন মণ্ডলের তরফে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বালুরঘাট নারায়ণপুরে।

আরও পড়ুন- সাইক্লোন মনদৌসের দাপট অব্যহত! বিপর্যস্ত চেন্নাই, বাড়ছে মৃ*তের সংখ্যা

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...