Saturday, April 4, 2026

Hoogly: শনিবারের শীতের আমেজে শুরু ২৬ তম সিঙ্গুর বইমেলা

Date:

Share post:

২৬ তম বর্ষে পদার্পণ করল সিঙ্গুর বইমেলা (Singur Book Fair)। শনিবার বইমেলার উদ্বোধন করেন পদ্মশ্রী ও শিক্ষারত্ন সম্মানে ভূষিত শিক্ষক তথা লেখক ও গবেষক কাজি মাসুম আখতার এবং বিশিষ্ট লেখিকা অর্পিতা সরকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বন্দোপাধ্যায়, সভাপতি সন্তোষ কুমার ঘোষ সহ অন্যান্যরা। কামরাঙা মাঠে এবছরের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

বইমেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি রয়েছে লিটল ম্যাগাজিনের (Little Magazine) স্টলও। প্রতিদিন দুপুর ২টো ঠেকে রাত ৮টা এবং শনি, রবি ও ছুটির দিনে দুপুর ১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলাপ্রাঙ্গণ খোলা থাকবে। তবে মেলায় কোনও প্রবেশমুল্য (Entry Fee) রাখা হয়নি। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বইমেলা চলবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অর্পিতা সরকার জানান, এর আগেও বহু বইমেলার উদ্বোধন করেছি কিন্তু এত মানুষ বোধহয় সিঙ্গুর বইমেলাতেই প্রথম দেখলাম। সিঙ্গুরের ইতিহাস বিখ্যাত। তবে বইমেলায় যুব প্রজন্মের ভিড় অত্যন্ত কম বলেই মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি জানান, এত বছর ধরে ঐতিহ্যের সঙ্গে বইমেলা চলছে, দেখে খুবই ভালো লাগল।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...