Saturday, April 4, 2026

‘শিশুর জন্মের আগে দত্তক নেওয়ার কোনও আইন ভারতে নেই’, পালক বাবা-মায়ের আর্জি খারিজ করে জানাল কর্নাটক হাই কোর্ট

Date:

Share post:

যে শিশু ভূমিষ্ঠ হয়নি, তার জন্মের আগেই দত্তক নেওয়ার কোনও আইন ভারতে নেই, একটি মামলায় এমনটাই মন্তব্য করল কর্নাটক হাই কোর্ট। শিশুর দত্তকের স্বীকৃতি চাওয়া এক দম্পতির আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।

শিশুকে দত্তক নেওয়ার বিষয়টিতে আইনের সম্মতি চেয়ে কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জন্মদাতা বাবা-মা এবং পালক পিতা-মাতা। বিচারপতি বি ভিরাপ্পা এবং বিচারপতি কে এস হেমলেখার ডিভিশন বেঞ্চ তাঁদের আর্জি খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, ‘‘শিশুটিকে দত্তক নেওয়ার জন্য যে দিন চুক্তি হয়েছিল, সন্তান তখনও ভূমিষ্ঠ হয়নি। শিশুটির জন্ম হয় চুক্তির ৫ দিন পর, ২০২০ সালের ২৬ মার্চ। ফলত, এক গর্ভস্থ শিশুকে দত্তক নেওয়ার চুক্তি হয়েছিল। ভারতে এমন কোনও আইন নেই।’’

কর্নাটকের একটি নিম্ন আদালতে শিশুকন্যাটির পিতা-মাতা হিসাবে স্বীকৃতির জন্য একটি পিটিশন দাখিল করেছিলেন পালক বাবা-মা। অন্য যুক্তিতে বিচারক সেখানে তাঁদের আর্জি খারিজ করে দেন। এর পর তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে উপযুক্ত আইনের অভাবে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

শিশুটির জন্মদাতা বাবা এবং মা হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু যাঁরা তাকে দত্তক নিতে চেয়েছেন, তাঁরা মুসলমান। আদালতে জন্মদাতা বাবা-মা জানিয়েছেন, দারিদ্রের কারণে তাঁরা শিশুকন্যার দেখাশোনা করতে পারবেন না। আর ওই মুসলমান দম্পতির কোনও সন্তান না থাকায় তাঁরা দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই মায়ের গর্ভে থাকাকালীন শিশুকে দত্তক নেওয়ার জন্য চুক্তি হয়।কিন্তু সে আর্জি খারিজ হয়ে যায়। আদালত জানায়, দারিদ্রের কারণে শিশুকন্যাকে দত্তক দেওয়ার যুক্তি আদালতে গ্রাহ্য নয়। দরিদ্র পরিবারের শিশুদের জন্য সরকার নানা প্রকল্প নিয়ে এসেছে। তাই দত্তকের যুক্তি গ্রাহ্য নয়।

আরও পড়ুন- রবিবারীয় টেটে ‘সুপার হিরো’ পুলিশ, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বন্ধু-অভিভাবক রূপে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...