Monday, April 6, 2026

ডিসেম্বরে চড়ল পারদ ! শীঘ্রই জাঁকিয়ে শীত পড়ার আশা হাওয়া অফিসের

Date:

Share post:

আচমকাই বাড়ছে গরম, হঠাৎ করেই থমকে গেছে পারদ পতন। অন্তত রবিবারের সকাল তো তাই বলছে। সকাল থেকে রোদের তেজ বড্ড চড়া । সোয়েটার পরে রীতিমত গলদঘর্ম দক্ষিণবঙ্গবাসী। তবে এর মাঝেই সুখবর দিচ্ছে হাওয়া অফিস (Weather Department)। খুব তাড়াতাড়ি ফিরবে শীতের (Winter) দাপট বলছেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) কর্তারা। নিম্নচাপের (Depression) প্রভাব কেটে গেলেই বাড়বে তাপমাত্রার পারদ।

শনিবার ছিল মরশুমের শীতলতম দিন, পারদ নেমেছিল ১৫ -এর ঘরে। কিন্তু রাত পোহাতেই ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। কলকাতা-সহ জেলায় জেলায় কমেছে শীতের আমেজ। সোম-মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে হাওয়া অফিস বলছে সব বাধা কাটিয়ে তাই উত্তরবঙ্গ জুড়ে হু হু করে ঢুকছে হিম শীতর উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে যার প্রভাব পড়তে চলেছে বঙ্গে। শুধু কলকাতা নয় জেলার শহরগুলির তাপমাত্রাও ব্যপক হারে কমবে । পশ্চিম বর্ধমানের আসানসোলের তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে , বাঁকুড়ার তাপমাত্রাও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। দিঘার তাপমাত্রাও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে। বীরভূমের তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি পর্যন্ত নামবে, অন্যদিকে নদিয়ার তাপমাত্রাও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...