Saturday, April 4, 2026

দ্বিশতরান করেও আক্ষেপ যাচ্ছে না ঈশানের, দরন্ত ইনিংস দেখে ঈশানকে শুভেচ্ছা রোহিতের

Date:

Share post:

শনিবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে বড় জয় পেয়েছে ভারতীয় দল। সৌজন্যে ঈশান কিষান এবং বিরাট কোহলি। ২১০ রানের দুরন্ত ইনিংস খেলেন ঈশান। বিরাট করেন ১১৩ রান। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন ঈশান। একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করেন তিনি। তবে দ্বিশতরান করেও একটা আক্ষেপ রয়ে গিয়েছে বলে জানান ঈশান কিষান।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ঈশান বলেন,” আমি যখন আউট হই, তখন প্রায় ১৫ ওভার বাকি ছিল। আমি তিনশো করে দিতে পারতাম।”

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একদিনের ক্রিকেটে তিনটে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড আছে রোহিতের। সর্বোচ্চ ইনিংসও তাঁর। ২৬৪। এ ছাড়া সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহবাগেরও একটি করে ডাবল সেঞ্চুরি আছে ৫০ ওভারের ক্রিকেটে। এই নিয়ে ঈশান বলেন, “আমি সৌভাগ্যবান, যে আমার নাম এই কিংবদন্তিদের সঙ্গে উচ্চারিত হচ্ছে।’’

এদিকে ঈশান কিষানের দরন্ত ইনিংস দেখে ঈশানকে বিশেষ বার্তা দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিত লেখেন,” ঈশান কিষান এই ক্লাবের মজাই আলাদা।’’

 

শনিবার বাংলাদেশের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ড গড়েন ঈশান। দ্রুততম দ্বিশতরান, প্রথম শতরানেই দ্বিশতরান, তরুণতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দ্বিশতরান, ভারতের দ্রুততম ১৫০ রানের মতো একগুচ্ছ নজির গড়েন ঈশান।

আরও পড়ুন:‘রোনাল্ডোকে বসানোর জন‍্য কোন আক্ষেপ নেই’, বললেন পর্তুগালের কোচ ফের্নান্দো স‍্যান্টোস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...