Thursday, June 18, 2026

মরক্কোকে নিয়ে বিশেষ পরিকল্পনা ফ্রান্স কোচের

Date:

Share post:

বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি গতবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ডকে হারিয়েছে দিদিয়ের দেশঁ-এর দল। আর সেই ম‍্যাচ জিতে নিজেদের ভাগ্যবান বলছেন ফ্রান্সের কোচ। ম্যাচের শেষ লগ্নে ইংল্যান্ড অধিনায়ক পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে চলে যেতে পারত। তাই শেষ আটের লড়াই জিতে উঠে দেশঁ জানালেন, তাঁরা কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছেন। একইসঙ্গে ইংল্যান্ড ম্যাচ ভুলে সেমিফাইনালের প্রতিপক্ষ আফ্রিকার চমক মরক্কো নিয়ে ভাবনাও শুরু কিলিয়ান এমবাপেদের কোচের।

বিশ্বকাপ শেষে ফ্রান্সের সঙ্গে চুক্তি শেষ হবে দেশঁর। তবে ফরাসি কোচ এখনই নিজের ভবিষ্যৎ ভাবছেন না। বরং দেশঁর চোখ শুধুই সেমিফাইনালে। বিশ্বকাপজয়ী কোচ বলছেন, ‘‘মরক্কোকে হারানো খুব কঠিন হবে। ওরা বিশ্বকাপে যা অর্জন করল, তা সত্যিই দুর্দান্ত। ঐতিহাসিক এই সাফল্য।’’

দেশঁ আরও বলেন, ‘‘ইংল্যান্ড খুবই ভাল দল। আমাদের প্রচণ্ড লড়াই করতে হয়েছে। আমরা প্রথমে একটা পেনাল্টি ওদের দিলাম এবং পরে আরও একটা পেনাল্টি ওরা পেল। সৌভাগ্যবশত ম্যাচের ফলাফল আমাদের অনুকূলে গিয়েছে। আমার ছেলেদের কৃতিত্ব দেব দুর্দান্ত লড়াই করার জন্য। আমাদের দলের মান অনেক ভাল। মানসিকভাবেও আমরা শক্তিশালী।’’

আরও পড়ুন:‘হেক্সা’ জয় হল না, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আবেগঘন বার্তা নেইমারের


 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...