Thursday, June 18, 2026

গুজরাটে জয়ী ৪০ বিধায়কের বিরুদ্ধে খু*ন-ধ*র্ষণের মতো গুরুতর অভিযোগ

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে গুজরাটে(Gujarat) বিপুল ভোটে জয় পেয়েছে গেরুয়া শিবির। ১৮২ আসনের মধ্যে ১৫৬ আসনেই জয় হাসিল করেছে তারা। তবে বড় জয় পেলেও এবার অস্বস্তির কাঁটায় বিঁধল গুজরাটের গেরুয়া শিবির। সম্প্রতি যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে মোদির রাজ্যে জয়ী বিধায়কদের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা(Criminal Offence)। এই তথ্য প্রকাশ্যে এনেছে দেশের নির্বাচনী সমীক্ষার সঙ্গে যুক্ত সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফমর্স’ বা ADR ।

রিপোর্ট অনুযায়ী, যে ৪০ বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে তাঁদের মধ্যে ২৯ জনের বিরুদ্ধে রয়েছে খুন ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ। এই ২৯ জনের মধ্যে ২০ জন বিজেপির বিধায়ক, ৪ জন কংগ্রেস (Congress), ২ জন আপ (AAP), ২ জন নির্দল (Independent) এবং একজন সমাজবাদী পার্টির (Samajwadi Party) বিধায়ক। অন্যদিকে বর্তমানে ফৌজদারি অপরাধে মামলা চলছে ২৬ জন বিজেপি বিধায়ক, ৯ জন কংগ্রেস বিধায়ক, ২ জন আপ বিধায়ক, ২ জন নির্দল বিধায়ক এবং ১ জন সমাজবাদী পার্টি বিধায়কের বিরুদ্ধে।

অবশ্য জয়ী বিধায়কদের পাশাপাশি এবারের গুজরাট নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে প্রথম দফার নির্বাচনে ২১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ছিল ফৌজদারি মামলা। সঙ্খ্যার হিসেবে যা ছিল ১৬৭ জন। আর এই তথ্য প্রকাশ্যে এনেছিল খোদ নির্বাচন কমিশন। এরমধ্যে প্রায় একশোজনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে স্ত্রীর উপর শারীরিক নির্যাতন, অপহরণ, খুন, জখম, দাঙ্গায় জড়িত থাকার মতো অভিযোগ রয়েছে। আবার ৯ জনের বিরুদ্ধে নাবালিকাকে খুন ও ধর্ষণ, নারী পাচার বা প্রকাশ্যে মহিলা নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছিল কমিশন। প্রার্থীদের অনেকেই বিভিন্ন অপরাধে অতীতে জেল খেটেছেন বা জামিনে রয়েছেন বলে জানা গিয়েছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...