Saturday, April 4, 2026

ব্যবসায়ীর বাড়িতে নকল ‘সিবিআই’! ফিল্মি কায়দায় লুঠ লক্ষাধিক টাকা

Date:

Share post:

ব্যবসায়ীর বাড়িতে হঠাৎ হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু এ কী, সিবিআই (CBI) আধিকারিক বলে পরিচয় দিলেও হাতে ধরা ডান্ডা। স্বভাবতই বেশ কিছুটা ঘাবড়ে গেছিলেন ব্যবসায়ী (Businessman)। আর এই সুযোগকেই কাজে লাগাল ‘সিবিআই’ (CBI)সেজে আসা দু*ষ্কৃতীরা। বাড়ি তল্লাশির নামে নগদ প্রায় ৩০ লক্ষ টাকা ও প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দিল দু*ষ্কৃতী দলের সাত-আট জন সদস‌্য। সাত সকালে ভবানীপুর (Bhawanipur)রূপচাঁদ মুখার্জি লেনের এক ব‌্যবসায়ীর বাড়িতে এই ঘটনা ঘটায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কলকাতার বুকে এমন ঘটনায় নড়ে বসেছে পুলিশ প্রশাসন (Kolkata Police)।

এক ঝলকে ঘটনার কথা শুনে অনেকেরই বলিউড অভিনেতা অক্ষয় কুমারের একটি সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। অনেকটা যেন সেই ছবির বাস্তব সংস্করণ চোখে পড়ল এবার। ব্যবসায়ীর নাম সুরেশ ওয়াধা (Suresh Wayadha)। সূত্র মারফত জানা যায়, ‘পুলিশ’ লেখা গাড়ি করে ৬-৭ জন আচমকাই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন এবং নিজেদের CBI আধিকারিক বলে পরিচয় দিয়ে বাড়ি তল্লাশির কথা বলেন। সন্দেহ এড়াতে ব্যবসায়ীর সামনে তাঁরা ‘ সিজার’ লিস্টও বানায় বলে জানা যায়। তবে এর কোনও কপি ব্যবসায়ীকে দেওয়া হয় নি বা কী কারণে এই তল্লাশি সেইসব কিছুই তাঁকে জানান হয় নি। আর এতেই সন্দেহ বাড়ে সুরেশ ওয়াধার। এরপর ‘নকল’ সিবিআই অফিসারেরা চলে যেতেই সোজা ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঐ ব্যবসায়ী। তদন্তে নেমেছে পুলিশ। ব্যবসায়ীর পরিচিত কেউ এই ঘটনায় জড়িয়ে আছেন কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...