Saturday, April 4, 2026

সাকেতকে কর্মিসভার মঞ্চে ডেকে বসিয়ে গ্রেফতারি নিয়ে তীব্র প্রতিবাদ মমতার

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমোর রাজস্থান সফরের সময়ই গ্রেফতার হন তৃণমূলের (TMC) জাতীয় মুখপাত্র সাকেত গোখলের (Saket Gokhale)। এই নিয়ে তীব্র প্রতিবাদে নাম তৃণমূল। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন সাকেত। মঙ্গলবার, শিলংয়ে তৃণমূলের কর্মিসভায় তাঁকে মঞ্চে ডেকে নিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সাকেতের গ্রেফতারির তীব্র নিন্দা করে তৃণমূল সুপ্রিমো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই গ্রেফতারি।

গত সপ্তাহে গুজরাট (Gujarat) ভোটের ঠিক পরেই জয়পুর বিমানবন্দর থেকে সাকেতকে গ্রেফতার করে আহমেদাবাদ নিয়ে যায় পুলিশ। ঘটনার তীব্র প্রতিবাদ করে তৃণমূল। পরে জামিনে মুক্ত হন সাকেত। এদিন শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে কর্মিসভার মঞ্চে তাঁকে ডেকে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সাকেতকে অত্যন্ত হেনস্থা করা হয়েছে। জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়। মোরবি কাণ্ড নিয়ে টুইট করে ছিলেন সাকেত। তার জন্যই এই হেনস্থা। এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, নেতা হতে গেলে, আগে ধৈর্যশীল হতে হবে। শাসন নয়, মানুষকে ভালোবাসতে হবে। তৃণমূল সুপ্রিমো জানান, তথ্য জানার অধিকার আইনের ক্ষেত্রে সাকেত রাজা। তিনি হৃদরোগী। একবার জামিন পাওয়ার পরেও ফের তাঁকে গ্রেফতার করা হয়। এরপরে, মঞ্চে জাতীয় মুখপাত্রকে বসিয়েই ভাষণ দেন মমতা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...