Friday, June 26, 2026

ফোনে শরদ পাওয়ারকে খু*নের হুমকি, অভিযুক্তের সন্ধানে পুলিশ

Date:

Share post:

প্রাণনাশের হুমকি দেওয়া হল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) জাতীয় সভাপতি শরদ পাওয়ারকে(Sharad Pawar)। মঙ্গলবার নিজের সিলভার ওক বাসভবনে ফোনে প্রাণনাশের হুমকি পান পাওয়ার। যেখানে বরিষ্ঠ এই রাজনৈতিক নেতাকে গুলি করে খুনের হুমকি দেওয়া হয়। ঘটনায় মূল অভিযুক্তের সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ(Police)। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি বিহারের(Bihar) বাসিন্দা।

মুম্বই পুলিশের তরফে জানা গিয়েছে “এক অজ্ঞাত ব্যক্তি এনসিপি সভাপতি শারদ পাওয়ারের সিলভার ওকের বাসায় ফোন করে তাকে হত্যার হুমকি দেয়।” অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৪,৫০৬ (২) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফোনকারীকে শনাক্ত করা হয়েছে এবং সে বিহারের বাসিন্দা। এর আগেও একই ব্যক্তি শারদ পাওয়ারকে ফোন করে হত্যার হুমকি দিয়েছিল। এর আগেও ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে শিগগিরই তাকে হেফাজতে নিতে যাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে ভারত জোড়ো যাত্রার সময় মধ্যপ্রদেশে রাহুল গান্ধীর সভায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই হুমকি সংক্রান্ত একটি চিঠি পাওয়া যায় ইন্দোরের একটি দোকানে। এই হুমকি চিঠিতে রতলামের বিজেপি বিধায়ক চেতন কাশ্যপের নাম লেখা ছিল। এই চিঠিতে কমলনাথকেও হুমকি দেওয়া হয়েছে। সেই ঘটনার পর এবার সরাসরি খুনের হুমকি দেওয়া হয় শরদ পাওয়ারকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...