Friday, April 3, 2026

ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য, পড়ুয়াদের দিকে ঢিল ছোড়ার অভিযোগ !

Date:

Share post:

বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদের অসন্তোষ ক্রমশ উর্ধ্বমুখী।যার নিট ফল, বিক্ষোভকারী পড়ুয়াদের আক্রোশের মুখে পড়তে হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। প্রায় ২০ দিন পর আজ নিজের বাসভবন থেকে বেরিয়ে অফিসে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে সেখানেও বিক্ষোভকারীদের রোষের মুখে পরেন তিনি। যদিও নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে থাকায় এযাত্রায় উপাচার্যকে নিরাপদে অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।

যদিও মঙ্গলবার বিক্ষোভ অগ্রাহ্য করে বাইরে বেরোতে যেতেই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই সময় পড়ুয়াদের দিকে উপাচার্য ঢিল ছোড়েন বলে অভিযোগ পড়ুয়াদের। এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, বিশ্বভারতী উপাচার্য নিজের হাতে ঢিল তুলে ছুড়ছেন পড়ুয়াদের দিকে (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ)। এই নিয়ে শুরু হয়েছে শোরগোল।

আন্দোলনকারীদের দাবি, বিশ্বভারতীর উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের জন্য তাঁকে পদত্যাগ করতে হবে। বিক্ষোভ ওঠাতে তৎপর হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।উপাচার্যকে ঘেরাওমুক্ত করতে গিয়ে এর পরেই পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিরাপত্তারক্ষীরা। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় মারামারি, ধাক্কাধাক্কি এবং তুমুল হট্টগোলে অশান্ত হয়ে ওঠে শান্তিনিকেতন। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বাসভবন থেকে বেরোনোর পর উপাচার্যকে আটকাতে চান ছাত্রছাত্রীরা। সেই সময় তাঁদের লক্ষ্য করে ঢিল ছুড়েছেন বিদ্যুৎ।এমনই অভিযোগ উঠেছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...