Saturday, April 4, 2026

রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal)প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। গত সপ্তাহের পর ফের বাংলার সরকারের প্রশংসা শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে (Abhijit Ganguly) আর এবার শিক্ষা পর্ষদের কাজের প্রশংসা করলেন তিনি। যে বিচারপতি নিয়োগ দুর্নীতি নিয়ে এত সরব, যিনি প্রত্যেক মুহূর্তে রাজ্য সরকার, এসএসসি (SSC), প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Board of Primary Education) কথায় সমালোচনায় বিদ্ধ করেন তাঁর মুখে এমন কথা আশা করেন নি অনেকেই। কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে তিনি যা কিছু সঠিক তাকে সবার সামনে তুলে ধরে সত্যি স্বীকার করার পক্ষপাতি তিনি।

এর আগে একটি মামলার শুনানিতে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা শোনা গেছিল তাঁর গলায়। আর এবার ভরা এজলাসে তিনি বলেন, শিক্ষা পর্ষদ যদি ভাল কাজ করে তার প্রশংসা আমি করবই। সরকারের যদি সঠিক ভূমিকা থাকে তবে মুখ্যমন্ত্রীর কাজেরও প্রশংসা করব। আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও আমি করব। এর পিছনে অন্য কোনও কারণ নেই। তবে বিচারপতির এহেন মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...