Tuesday, June 16, 2026

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনা, ক্রোয়েশিয়াকে হারাল ৩-০ গোলে

Date:

Share post:

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনা। মঙ্গলবার রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারাল ৩-০ গোলে। আর্জেন্তাইনদের হয়ে জোড়া গোল জুলিয়ান আলবারেসের। একটি গোল লিওনেল মেসির।২০১৪ পর আবারও বিশ্বকাপের ফাইনালে মেসির দল।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় আর্জেন্তিনা। তবে পাল্টা আক্রমণ করতে ভোলেনি ক্রোয়েশিয়া। তবে এরই মাঝে ম‍্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি পায় নীল-সাদার দল। বক্সের মধ্যে আলবারেসকে ফাউল করেন লিভাকোভিচ। পেনাল্টি দেন রেফারি। আর সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি মেসি।গোলরক্ষকের বাঁ দিক দিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি। আর্জেন্তিনাকে ১-০ এগিয়ে দেন লিও। এই গোল করার সঙ্গে সঙ্গেই নজির গড়েন মসি। বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে ১১ গোল করলেন লিও। টপকে গেলেন গ‍্যাব্রিয়েল বাতিস্তুকে। শীর্ষে মেসি। দ্বিতীয় স্থানে ১০ গোল নিয়ে বাতিস্ততা। তৃতীয়তে ৮ গোল নিয়ে কিংবদন্তি মারাদোনা। মেসি এদিন গোল করায় চলতি বিশ্বকাপে নিজের পঞ্চম গোলও করে ফেললেন তিনি। এরপর ম‍্যাচের ৩৯ মিনিটে দ্বিতীয় গোল পায় স্কালোনির দল। আর্জেন্তিনার হয়ে ২-০ করেন জুলিয়ান আলবারেস। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে নীল-সাদার দল। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ফলাফল থাকে ২-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ অনেক বেশি  ক্রোয়েশিয়ার। আক্রমণে লোক বাড়ায় কোচ দালিচ। কিন্তু নিজেদের রক্ষণ মজবুত রাখে আর্জেন্তিনা। ফলে গোলের মুখ খুলতে পারেনি ক্রোয়েশিয়া। রক্ষণাত্মক খেললেও হঠাৎই প্রতি আক্রমণ থেকে উঠে আসে নীল-সাদার দল। যার ফলে ম‍্যাচের ৬৯ মিনিটে তৃতীয় গোল পায় আর্জেন্তিনা। দলের হয় তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন আলবারেস। ডান প্রান্তে সাইড লাইনের কাছে বল ধরে ডিফেন্ডারকে ঘাড়ের কাছে নিয়ে এগিয়ে যান মেসি। পায়ের কাজ দেখাতে দেখাতে বক্সে ঢোকেন লিও। তারপরে বল রাখেন আলবারেসের কাছে। ডান পায়ে গোল করেন তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি আর্জেন্তিনা।

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...