Monday, June 8, 2026

অভিষেক ম‍‍্যাচেই নজির গড়লেন অর্জুন, ছুঁয়ে ফেললেন বাবা সচিনকে

Date:

Share post:

রঞ্জিট্রফির অভিষেক ম‍‍্যাচেই নজির গড়লেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। একই সঙ্গে ছুঁয়ে ফেললেন নিজের বাবার কৃতিত্বও। রঞ্জিট্রফিতে গোয়ার হয়ে ১২০ রান করলেন অর্জুন। আর শতরান করতেই ৩৪ বছর আগের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। ৩৪ বছর আগে রঞ্জিট্রফির অভিষেক ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর।

এবছর ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে মাঠ নামছেন অর্জুন তেন্ডুলকর। আর মাঠে নেমেই নজির গড়েন সচিন পুত্র। রাজস্থানের বিরুদ্ধে রঞ্জিট্রফিতে প্রথম ম্যাচে ফার্স্ট ক্লাস ক্রিকেটে হাতেখড়ি হয় অর্জুনের। আর রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি করে নজর কাড়লেন তিনি।

সাত নম্বরে ব্যাট করতে নেমে অর্জুন ১২টি চার এবং দুটি ছয় মারেন। যখন তিনি ব্যাট করতে আসেন তখন গোয়ার রান সংখ‍্যা ছিল পাঁচ উইকেট হারিয়ে ২০১। মরশুমের শুরুতে অর্জুন সিদ্ধান্ত নেন যে তিনি গোয়ার হয়ে খেলবেন এই মরশুম থেকে। মুম্বই ছেড়ে গোয়ায় যোগ দেন তিনি। আর গোয়ায় খেলার জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে নো অবজেকশন সার্টিফিকেটও দিয়ে দেয়।

প্রায় ৩৪ বছর আগে রঞ্জিট্রফির অভিষেক ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। ১৯৮৮ সালের ১১ ডিসেম্বর মুম্বইয়ের হয়ে রঞ্জি অভিষেকে গুজরাতের বিরুদ্ধে শতরান করেছিলেন সচিন।

আরও পড়ুন:তিতের জন‍্য বিশেষ বার্তা নেইমারের

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...