Friday, April 3, 2026

Entertainment : সান্তার সঙ্গে প্রাক ক্রিসমাস সেলিব্রেশনে খুদে ইউভান

Date:

Share post:

শীত মানেই পিকনিক, কমলালেবু, উইকেন্ডে ঘুরতে যাওয়া আর বড়দিনের আনন্দ (Christmas Celebration)। ডিসেম্বর পড়তে না পড়তেই শহর জুড়ে ভরপুর ক্রিসমাস সেলিব্রেশনের তোড়জোড় শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি বাদ পড়ছেন না কেউই। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ধরা পড়ছে তার টুকরো ঝলক। এবার রাজ পত্নী টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) পোস্টেও মিলল সেই ঝলক। ছেলে ইউভানকে (Yuvaan)ক্রিসমাসের আগেই মাতলেন বড়দিন উদযাপনে (Christmas Celebration)।

লাল টুপি লাল জামা লাল মোজা পরে সান্তাক্লজ এবার ইউভানের (Yuvaan)কাছে এসেছেন খানিক আগেই। খুদে তাতে বেজায় খুশি। সাদা জ্যাকেট, বাদামি প্যান্ট, মাথায় সান্তা টুপি আবার কখনও চোখে সানগ্লাস পরে যেন এখন থেকেই হিরোর ম্যানারিজিম নিয়ে সবার সামনে হাজির। তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) আয়োজনে হয়ে গেল বড়দিনের উদযাপন। সেখানেই উপস্থিত ছিলেন ইউভানকে সঙ্গে নিয়ে হাজির শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সান্তাক্লজের সঙ্গে কোমর দুলিয়ে নাচ থেকে শুরু করে তাল মিলিয়ে ক্রিসমাস ক্যারল গেয়ে মাতিয়ে দিল ইউভান। এমনিতেই রাজ- শুভশ্রীর ছেলে বরাবরই খবরে থাকে, তার নানা মজার কাণ্ডকারখানা প্রায়ই ভাইরাল হয় সমাজ মাধ্যমে। এই পোস্টেও অনুরাগীদের কমেন্টের বন্যা চোখে পড়ার মতো।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...