Monday, March 16, 2026

এবার আইফোনেও 5G, রইল পরিষেবা চালুরর বিস্তারিত বিবরণ

Date:

Share post:

ভারতে 5G পরিষেবা শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই। মোবাইল সংস্থাগুলিও তাদের 5G সাপোর্ট ডিভাইসের লিস্ট প্রকাশ করেছে। মঙ্গলবার অ্যাপেলও প্রকাশ করল তাদের ডিভাইসের লিস্ট। iPhone 12, iPhone 13, iPhone 14, iPhone SE ফোনগুলোতে 5G সেলুলার সাপোর্ট পরিষেবা দেওয়া হবে।

সংস্থা জানিয়েছে, আইফোন ইউজার যারা Jio সিম এবং Airtel সিম কার্ড ব্যবহার করেন তারা ১৩ ডিসেম্বর রাত ১১.৩০ টা থেকে 5G নেটওয়ার্ক (Network) পরিষেবার সুবিধা পাবেন। পাশাপাশি যে সমস্ত এলাকায় কভারেজ পাওয়া যায় সেখানকার গ্রাহকরাও পরিষেবার সুবিধা পাবেন। ২০২০ সালে বা তার পরে লঞ্চ হওয়ার সমস্ত ফোনেই পাওয়া যাবে 5G পরিষেবা।

কিন্তু কিভাবে অ্যাক্টিভ করবেন এই পরিষেবা? এর জন্য প্রথমেই যেতে হবে আইফোনের সেটিংয়ে। এখান থেকে যেতে হবে সাধারণ সেটিংয়ে। এরপর ক্লিক করতে হবে সফটওয়্যার (Software) আপডেটে (Update)। আইফোনে iOS 16.2 আপডেট এসে থাকলে ডাউনলোডের অপশনে যেতে হবে। আপডেটের পর নতুন 5G আইকনের স্ট্যাটাস দেখা যাবে। অর্থাৎ ফোন 5G পরিষেবার জন্য প্রস্তুত।

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...