Monday, April 13, 2026

নতুন বছরের শুরুতেও জেলেই থাকছেন পার্থ-অর্পিতা

Date:

Share post:

মিলল না জামিন। নতুন বছরের শুরুটা জেলেই কাটবে শিক্ষক নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। ৭ জানুয়ারি অবধি তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল ব্য়াঙ্কশাল আদালত। টেট (TET) দুর্নীতি মামলায় বুধবার দুজনকে ভার্চুয়ালি আদালতে পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে, এদিন পার্থ-অর্পিতার জামিনের আবেদনই জানাননি তাঁদের আইনজীবীরা। মামলার শুনানি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই শুনানি হবে আগামী ৩১ জানুয়ারি।

এদিন পার্থ চট্টোপাধ্যায়কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান তাঁর আইনজীবীরা। পাল্টা ইডির আইনজীবীদের দাবি, পার্থ ও অপির্তা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত। এভাবে তাঁকে অব্যাহতি দেওয়া যায় না। এর জন্য় আইনি পদক্ষেপ করতে ৪ সপ্তাহ সময় চান পার্থর আইনজীবীরা। ফলে এই মামলার পরবর্তী শুনানি ৩১ জানুয়ারি। দিন কয়েক আগেও পার্থকে আদালতে তোলা হলে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এবার ইডির মামলাতেও জামিন মিলল না তাঁর।

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...