Monday, April 13, 2026

ভারতের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠছে চিন, তাওয়াং কাণ্ডে বেজিংকে কড়া বার্তা আমেরিকার

Date:

Share post:

দিনে দিনে বাড়ছে চিনের(China) আগ্রাসন। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তা আরও ব্যাপক হয়ে উঠেছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায়(LAC) ভারতের(India) সঙ্গে লালফৌজের সংঘর্ষের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানালো আমেরিকার(America) নিরাপত্তা সদর দফতর পেন্টাগন(Pentagan)। পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে নানা ধরনের নির্মাণকাজ চালাচ্ছে চিন। তবে এই পরিস্থিতির মাঝে ভারত যেভাবে শান্তিপূর্ণ উপায়ে এর মোকাবিলা করছে তার প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্র।

অরুনাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত ও চিন সেনার সংঘর্ষের ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এইক ঘটনা প্রসঙ্গে পেন্টাগন প্রেস সেক্রেটারি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির প্রতি আগ্রাসী হয়ে উঠছে চিন (China)। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অতি-সক্রিয় হয়ে উঠছে বেজিং।” পাশাপাশি তিনি বলেন, “সংঘাতের পথে না হেঁটে ভারত যেভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে, সেই উদ্যোগে সম্পূর্ণ সমর্থন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মিত্র দেশগুলির নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কর্তব্য। সেই সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LaC) চিনের গতিবিধির উপর নজর রাখছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। ওই এলাকায় নানা ধরনের পরিকাঠামো তৈরি করছে চিন। সীমান্তে নিজেদের সেনার শক্তি বাড়াতেও বেশ সক্রিয় হয়ে উঠছে বেজিং প্রশাসন।”

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...