Monday, April 6, 2026

“সকালে উঠতে দম লাগে”, শুভেন্দুকে পাল্টা দিলীপের! ডিসেম্বরের অন্তর্দ্বন্দ্ব-এ জর্জরিত বিজেপি

Date:

Share post:

“ডিসেম্বর তত্ত্ব” এবং “তারিখ পে তারিখ” নিয়ে দলের ভিতরে-বাইরে কার্যত হাসির খোরাক হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অপরিণত, অদূরদর্শীতার জন্য বিজেপি শুভেন্দুকে নিয়ে চরম অস্বস্তিতে। ডিসেম্বর ধামাকা নিয়ে তাঁকে খোঁচা দিয়েছিলেন খোদ সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আবার হাজরার সভা থেকে দিলীপ ঘোষকে ইঙ্গিত করে শুভেন্দু বলেছিলেন, “আমি মর্নিং ওয়াক করতে গিয়ে সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে বেড়াই না।” তার জবাবে দিলীপের পাল্টা কটাক্ষ “সকালে উঠতে একটু দম লাগে।”

আরও পড়ুন:“এই তারিখে আমি পড়ানো শুরু করেছিলাম”, এবার শুভেন্দুর ডিসেম্বর তত্ত্বকে খোঁচা সুকান্তর

শুভেন্দু অনেক দিন থেকেই ডিসেম্বর তত্ত্ব নিয়ে সরব। প্রথমে রাজ্য সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত দেন। পরে মন্তব্য করেন, সরকার থাকলেও ক্ষমতা থাকবে না। নবান্ন পঙ্গু হয়ে যাবে। সম্প্রতি তিনটি তারিখও জানান তিনি। ১২, ১৪, ২১ ডিসেম্বর বড় কিছু ঘটবে বলে দাবি করেছিলেন। তারই প্রেক্ষিতে সোমবার, ১২ ডিসেম্বর সকালে দিলীপ বলেন, “আদালতে কী ফয়সালা হবে জানি না। তাই আদালতের উপরে ভিত্তি করে কিছু বলা যায় না। রাজনীতিতে এই তারিখের কোনও গুরুত্ব নেই।”

এর কয়েক ঘণ্টার মধ্যেই হাজরার সভা থেকে শুভেন্দুর কটাক্ষ ছিল দিলীপের উদ্দেশে। তিনি বলেন, ‘‘আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, গিমিকে বিশ্বাস করি না। আমি মর্নিং ওয়াক করতে গিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বেড়াই না। আমি দায়িত্ব নিয়ে কথা বলি।” তারই জবাবে সংবাদমাধ্যমকে দিলীপ বলেন, “আমাকে দেখে প্রেরণা পেয়ে অনেকে এখন মর্নিং ওয়াক করছেন। ভাল কথা, শরীর ভাল থাকে। আর সকালে ওঠার জন্য দম চাই একটু। কে কার সম্বন্ধে কেন বলেছেন আমার জানা নেই, আমার কিছু বলারও নেই।”

হাজরার সভায় শুভেন্দু, “আমি বিরোধী দলনেতা, দায়িত্ব নিয়ে বলছি” প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কে ব্যক্তিগত ভাবে কী বলছেন, কী করছেন তাতে কিছু যায় আসে না। দেশের রাজনীতি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আর রাজ্যের রাজনীতি নিয়ে আমাদের চিন্তা। নানা রকম মত থাকতে পারে। কারও মত নিয়ে আমার কিছু বলার নেই।”

হাজরার সভা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের লক্ষ্যে হলেও শুভেন্দুর মন্তব্যে বিজেপির দলীয় দ্বন্দ্ব প্রকাশ্যে এসে যায় বলে গেরুয়া শিবিরের অনেকেই মনে করছেন। সেই পরিস্থিতিতে “দম লাগা”র কথা বলে দলীয় লড়াই আরও তীব্রতর করলেন। প্রসঙ্গত, সম্প্রতি কুণাল ঘোষ শুভেন্দুর ডিসেম্বরের ফ্লপ-শো’কে কটাক্ষ করে বলেছিলেন, “ওর বুকে নেই দম, খাবে চমচম”! এবার সেই একই সুরে দিলীপ ঘোষের কথায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...