Sunday, April 12, 2026

অমিতাভকে ভারতরত্ন দেওয়া হোক: Kiff-র উদ্বোধনী অনুষ্ঠান থেকে দাবি তুললেন মমতা

Date:

Share post:

২৮ তম Kiff-র উদ্বোধন। মঞ্চে বসে বাংলার রাজ্যপাল থেকে শুরু করে অমিতাভ-জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং, প্রসেজিৎ, দেব থেকে শুরু করে নক্ষত্র সমাবেশ। আর সেখানেই বলতে উঠে বাংলার জামাইয়ের হয়ে দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, অমিতাভ বচ্চনকে (Amitav Bacchan) ভারতরত্ন (Bharatratna) দেওয়া উচিত। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তখন তুমুল হাততালি। মমতা বলেন, “এই আওয়াজ আমরা বাংলা থেকে তুলছি। লিভিং লেজেন্ড অমিতাভ বচ্চন৷ তিনি ভারতের আইকন৷ অমিতাভজি দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন। তাঁকে ভারতরত্ন দেওয়া হোক।“

ভারতীয় সিনেমার ইতিহাস সম্পর্কে দীর্ঘ বক্তৃতা দেন বিগ বি। তারপরই মঞ্চে ভাষণ দিতে ওঠেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি অতিথিদের ধন্যবাদ জানিয়ে অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলেন। ’‘যদিও অফিশিয়ালি নয়। তবু এই আওয়াজ আমরা বাংলা থেকে তুলব। ভারতরত্ন অমিতাভ বচ্চনজি।’’ বলেন, ’‘অমিতাভজি দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন। তিনি মানুষ হিসেবেও খুব বড়। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত।’’

এই মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এক অনন্য মঞ্চ। এটা বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করে। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ জানান মমতা। বলেন, ’’ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।’’ অমিতাভ থেকে শাহরুখ, জয়া থেকে রানি, শানু থেকে অরিজৎ- সবাইকে বারবার বাংলায় আসার অহ্বান জানান মুখ্যমন্ত্রী।


 

Related articles

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...