Monday, April 6, 2026

আজ বাগানের সামনে ওড়িশা এফসি

Date:

Share post:

আজ আইএসএল-এ পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি-কে হারালেই আইএসএলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি-কে পয়েন্টে ধরে ফেলবে মোহনবাগান। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে সবুজ-মেরুন। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ওড়িশা। এই মুহূর্তে দারুণ ছন্দে আছে ওড়িশা। ঘরের মাঠে তারা অপরাজিত রয়েছে। মোহনবাগানও জয়ের হ্যাটট্রিক করে টানা চতুর্থ জয়ের খোঁজে। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহই করছে সবুজ-মেরুন শিবির।

বুধবার সকালে কলকাতায় অনুশীলন করে বিকেলে ভুবনেশ্বর পৌঁছায় বাগান ব্রিগেড। এখনও চোট সারিয়ে ফিট না হওয়ায় দলের সঙ্গে যাননি মনবীর সিং। তবে কার্ড সমস্যা মিটিয়ে এই ম্যাচে দলে ফিরছেন অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল। মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো বলেন, ‘‘জয়ের ছন্দ ধরে রাখাই আমাদের লক্ষ্য। ওড়িশা লিগ টেবলের উপরের দিকের দল। তাই কঠিন ম্যাচ হবে।’’

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...