Wednesday, June 3, 2026

‘বিচার চাই’! শুভেন্দুর কম্বল বিতরণী অনুষ্ঠানে মাকে হারিয়ে দাবি শোকার্ত ছেলের

Date:

Share post:

মা গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে। সেখানে চরম বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। মাকে হারিয়ে শোকাতুর ছেলের দাবি ‘বিচার চাই’।মৃতার ছেলের বক্তব্য, ‘মা টোকেন নিয়ে ওখানে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে গেলেও দেখি মা বাড়ি ফেরেননি। তখন ওখানে তাঁর খোঁজ করেতে যাই। তখন জানতে পারি মা মারা গিয়েছেন। ওখানে কম্বল নিতে গিয়ে ঠেলাঠেলিতে পড়ে গিয়েই পদপিষ্ট হয়ে মায়ের মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

আরও পড়ুন:শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃ*ত শিশু সহ ৩

প্রসঙ্গত, বুধবার আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছিল শিবচর্চার অনুষ্ঠান। সেখানেই বিজেপির তরফে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এই ওয়ার্ডেরই কাউন্সিলর হলেন আসানসোলের প্রাক্তন মেয়রের জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে চাঁদমনি দেবী (৪৫), প্রীতি সিং (১২), ও ঝালি বাউড়ির (৬০)। ঘটনায় আহত হন ৭ জন। আর এই ঘটনার ‘বিচার’ চেয়ে সুর তুলেছেন মৃত ঝালিয় বাউড়ির ছেলে সুখেন বাউড়ি।

এদিকে ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, এই অনুষ্ঠানের কী আদৌ অনুমতি নেওয়া হয়েছিল? আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তমের দাবি, অনুষ্ঠানের কোনও অনুমতি নেওয়া হয়নি পুলিশের কাছে। এই মর্মান্তিক ঘটনার পর আসানসোল হাসপাতালে যান পুলিশ কমিশনার। তিনি জানান, বিরোধী দলনেতা আসানসোলে আসছেন বলে খবর ছিল। কিন্তু কী অনুষ্ঠান হবে তা বিস্তারিত ভাবে পুলিশকে জানানো হয়নি।

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...