Monday, April 6, 2026

নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন, নতুন অধিনায়ক টিম সাউদি

Date:

Share post:

নিউজিল্যান্ড ক্রিকেটে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন। এদিন এমনটাই জানালেন তিনি। তবে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেও সাদা বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন কেন। নিউজিল্যান্ড টেস্ট দলে নতুন অধিনায়ক হলেন টিম সাউদি। জানাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এদিন টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কেন উইলিয়ামসন বলেন,” টেস্টে নিউজিল্যান্ডের অধিনায়ক হওয়া খুবই গর্বের। কিন্তু নেতৃত্ব দেওয়া একটা বাড়তি চাপ। মাঠ এবং মাঠের বাইরেও সেই চাপ থাকে। ক্রিকেট জীবনের এই পর্যায় এসে মনে হচ্ছে যে এই দায়িত্ব এ বার ছাড়া প্রয়োজন।”

উইলিয়ামসনের নেতৃত্বে ৪০টি টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। এর মধ্যে ২২টি টেস্ট জিতেছে উইলিয়ামসনের দল। এছাড়াও উইলিয়ামসনের নেতৃত্বে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নেয় তারা।

নিউজিল্যান্ড টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হলেন টিম সাউদি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে কাজ শুরু হবে তাঁর। পাকিস্তানে গিয়ে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ খেলবে নিউজিল্যান্ড।

নতুন দায়িত্ব পেয়ে সাউদি বলেন,” টেস্ট অধিনায়ক হয়ে মনে হচ্ছে এটা অবাস্তব ঘটনা। আমার কাছে এটা ভীষণ গর্বের। টেস্ট খেলতে ভাল লাগে। কঠিন চ্যালেঞ্জ। সেই লাল বলের ক্রিকেটে অধিনায়ক হয়ে ভাল লাগছে।”

আরও পড়ুন:আজ বাগানের সামনে ওড়িশা এফসি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...