Friday, April 3, 2026

বারাসাতে মাদ্রাসা শিক্ষা বিষয়ক কর্মশালা ও সাংগঠনিক সভা

Date:

Share post:

সুদুর প্রাচীন কাল থেকে শিক্ষার সার্বিক মান্নোনয়নে মাদ্রাসা শিক্ষা অন্যতম ভূমিকা পালন করছে। ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা পুরো বিশ্বের বিভিন্ন দেশে প্রচারের জন্য অনেক মহাপুরুষদের সুচিন্তিত মতামত গ্রহণ করেছে। ভারতের মতো বৈচিত্র্য পূর্ণ দেশে যখন কিছু বিভেদকামী শক্তি মানুষের মধ্যে জাত পাতের রাজনীতি করতে চাইছে , তাকে পরাস্ত করতে তৃণমূল কংগ্রেস দলের শাখা সংগঠন হিসেবে  মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রাম করে চলেছে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। এর সর্বাগ্রে আছেন রাজ্য সভাপতি একেএম ফারহাদ।

বলাবাহুল্য মাদ্রাসা শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা গ্রহণ করে চলেছে  তৃণমূল কংগ্রেস  অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (WBTMTA)। নৌ ২০১১ সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিটি পদক্ষেপ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পাশাপাশি,শিক্ষার্থীর সার্বিক কল্যাণ,শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি ও শিক্ষক সমাজের প্রয়োজনীয় বিষয় নিয়ে সর্বাগ্রে অনন্য কর্মসূচি রূপায়িত হয়েছে সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর প্রচেষ্টায়।
বুধবার পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের, উঃ চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে  খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষা বিষয়ক কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ওই সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের নেতা একেএম ফারহাদ বলেন , আগামী শিক্ষাবর্ষে মাদ্রাসার পরীক্ষা ব্যবস্থায় মাদ্রাসার শিক্ষা পর্ষদের নির্দেশিকা মত এই সংগঠন শ্রেণী ভিত্তিক প্রশ্নপত্র করবে। তিনি বলেন , বিগত দিনের মতো আগামী দিনগুলিতেও সরকারের প্রত্যেকটা উন্নয়নমুখী কর্মসূচিকে সামনে রেখে মাদ্রাসার শিক্ষকরা দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। একই সঙ্গে পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষকদের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা চালু হয়েছে তা অনন্য বলে তিনি দাবি করেন।

শিক্ষার আধুনিকীকরণে স্মার্ট ক্লাস, উন্নত প্রযুক্তির কম্পিউটার সায়েন্স ল্যাবরেটরি, লাইব্রেরি  প্রভৃতিতে সরকারের যে অবদান শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য তা বিগত দিনে কোন সরকার করেনি। সংখ্যালঘু খাতে অর্থের বরাদ্দ যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় তা দেশের কোনও রাজ্যে নেই বলে তিনি মনে করেন। মাদ্রাসা শিক্ষার উন্নয়নের সাথে সাথে সংখ্যালঘুদের যে কোন বিষয়ে রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় , দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মতো নেতৃত্বদের নির্দেশ এবং সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী, দফতরের প্রধান সচিব গোলাম আলী আনসারি সহ মাদ্রাসা শিক্ষা অধিকর্তা ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মধ্যে দিয়ে শিক্ষার আধুনিকীকরণ আরো কিভাবে সম্ভব এই সংগঠন সেই কর্মসূচি নিয়ে চলেছে।

মাদ্রাসা  শিক্ষা সহ যেকোনো সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখে একের পর এক যে উন্নয়নমুখী কর্মসূচি একেএম ফারহাদ করছেন তার সঙ্গে আমাদের পূর্ণ সহযোগিতা আছে বলে জানায় হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজি নুরুল ইসলাম।
ওই শিক্ষা বিষয়ক কর্মশালা ও সাংগঠনিক সভায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ মতামত পোষন করা হয়। ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আরসাদ উদ জামান,পূর্তের কর্মাধ্যক্ষ ইচাহক সর্দার, প্রধান কামরুন নাহার,ওই মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান, কুতুব আকতার, নূরুল হক, সওকাত হোসেন পিয়াদা,শম্পা পাত্র, হাফিজুল ইসলাম,উচ্ছাস মন্ডল,সলোক মুখার্জি,সায়ন আনসারী সহ অন্যান্যরা।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...