Wednesday, April 8, 2026

কর্নাটকের খনিতে মিলবে ৫ কোটি টন সোনা, উত্তোলনে নতুন প্রযুক্তির ব্যবহার কেন্দ্রের

Date:

Share post:

মিলতে চলেছে রিল আর রিয়েল। দক্ষিণী সিনেমা (South Indian Movie) KGF-এ দেখানো সোনার খনির (Gold mine) মতোই এবার বাস্তবেও মিলতে চলেছে স্বর্ণ ভান্ডার। বেঙ্গালুরু (Bengaluru) থেকে ৬৫ কিলোমিটার দূরে রয়েছে ভারতের সর্বাধিক প্রাচীন স্বর্ণ খনি। এবার সেখানেই আধুনিক প্রযুক্তির (Technology) ব্যবহার করে খনন কার্য চালানোর উদ্যোগ নিল কেন্দ্র। ব্রিটিশ আমলের এই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্য রেখেছে কেন্দ্র। খনন কার্যের জন্য ডাকা হয়েছে হয়েছে নিলাম। এখানেই ঠিক হবে খননের দায়িত্ব পাবে কোন সংস্থা।

কর্নাটকের এই খনি বন্ধ ২০ বছরেরও বেশি সময়। অনুমান করা হচ্ছে এখন থেকে ভারতীয় মুদ্রায় মিলতে পারে প্রায় ১৭ হাজার কোটি টাকার সোনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক (Government officer) সংবাদমাধ্যমে জানিয়েছেন, সোনার পাশাপাশি প্যালাডিয়ামও (Palladium) উত্তোলন করতে চাইছে কেন্দ্র। এরপর প্রতি মাসেই খননের জন্য নিলাম ডাকবে কেন্দ্র।

আধিকারিক জানিয়েছেন, “আমাদের লক্ষ্যই হল ওখানে থাকা প্রক্রিয়াজাত আকরিক থেকেও সোনা তুলে এনে যতটা সম্ভব আর্থিক লাভ করা। এক্ষেত্রে আমাদের বাধা হল একমাত্র বিদেশি সংস্থাগুলির কাছেই এই ধরনের সোনা উত্তোলনের প্রযুক্তি আছে। তবে বিদেশি সংস্থাগুলি স্থানীয় সংস্থাদের সঙ্গে জোট বেঁধে এই কাজ করতেই পারে।” তবে খনি মন্ত্রক (Ministry of Mines) থেকে এখনোও পর্যন্ত এ বিষয়ে সরকারি ভাবে কোনো তথ্য জানানো হয়নি।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...