Saturday, June 13, 2026

মাদক মামলায় অভিনেত্রী রাকুল প্রীত সিংকে ফের সমন ইডির, ১৮ ডিসেম্বর হাজিরার নির্দেশ

Date:

Share post:

ফের বলিউড অভিনেত্রী (Actress) রাকুল প্রীত সিংকে (Rakul Preet Singh) ডেকে পাঠাল ইডি। মাদক সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় রকুলকে ফের ডেকে পাঠান হল। হায়দরাবাদ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মাদক সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল রকুলের। তবে শুধু রকুলই নন, এই মামলায় নাম জড়ায় দক্ষিণের আরও অনেক তারকার। এই মামলায় গত বছরও হায়দরাবাদে ইডি-র জোনাল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছিলেন রকুল। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির (Telugu Film Industry) মাদক (Drug) মামলায় অর্থ কেলেঙ্কারির (Money laundering) অভিযোগে শুক্রবার (Friday) অভিনেত্রীকে সমন (Summon) পাঠিয়েছে ইডি (ED)। ১৮ ডিসেম্বর তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালের পর মাদক মামলায় আবার জেরার মুখে পড়তে চলেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৭ সালে তেলেঙ্গানায় (Telangana) ৩০ লাখ মূল্যের মাদক আটক করা হয়। ঘটনায় নাম জড়ায় রাকুল প্রীত সিং, রানা দাগাব্বতী (Rana daggubati), চার্মি কৌর (Charmee Kaur), তেলেগু পরিচালক (Director) পুরী জগন্নাথ (Puri Jagannadh) সহ ১১ জন অভিনেতা-অভিনেত্রীর। নাম জড়ায় এক অভিনেতার গাড়ির চালকেরও। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মামলায় ইডির কাছে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী রাকুল প্রীত। এরপর ফের অভিনেত্রীকে তলব করল ইডি।

এর আগেও তেলেগু জগতের একাধিক অভিনেতা অভিনেত্রীকে উচ্চ মাত্রার মাদক পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ইডির জেরার মুখে পড়তে হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে সুশান্ত সিং রাজপুত (Susant Sing Rajput) মৃত্যু পরবর্তী মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জেরার সম্মুখীন হয়েছিলেন রাকুল প্রীত।

 

 

Related articles

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...